কবে পাকাপাকি ভাবে বিদায় নিচ্ছে করোনা অতিমারি? অবেশেষ পরিষ্কার করে জানিয়েই দিল WHO...

Written BySoumitra Sen
Published: Mar 15, 2023, 04:59 PM IST|Updated: Mar 15, 2023, 04:59 PM IST
WHO:করোনা অনেক কমে এসেছে ঠিকই। কিন্তু করোনা নিয়ে আতঙ্ক রয়েছে। এখনও করোনামৃত্যু জারি রয়েছে। ছড়িয়ে চলেছে করোনা সংক্রমণও। টিকাকরণও হয়েছে। তবে তার পরেও সংক্রমণ থামছে না। ফলে, কবে করোনা শেষ হবে এবং তা আদৌ কোনও দিন শেষ হবে কিনা-- তা জানতে সকলেই আগ্রহী।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করোনা অনেক কমে এসেছে ঠিকই। কিন্তু করোনা নিয়ে আতঙ্ক রয়েছে। এখনও করোনামৃত্যু জারি রয়েছে। ছড়িয়ে চলেছে করোনা সংক্রমণও। টিকাকরণও হয়েছে। তবে তার পরেও সংক্রমণ থামছে না। ফলে, কবে করোনা শেষ হবে এবং তা আদৌ কোনও দিন শেষ হবে কিনা-- তা জানতে সকলেই আগ্রহী। আগ্রহী হলে কী হবে, এ নিয়ে এতদিন কোনও কিছুই জানা যাচ্ছিল না। কেননা, এই ভাবে তো ঠিক বলা যায় না, কবে কোনও একটি ভাইরাসের সংক্রমণ শেষ হবে। কিন্তু সমস্ত আশঙ্কার মুখে জল ঢেলে হু অবশেষে জানিয়ে দিল, কবে শেষ হতে চলেছে করোনা-সংক্রমণের যুগ। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান 1/6

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেডরস অধানম ঘেব্রেয়েসুস বলেছেন, করোনা অতিমারির গুরুতর পর্যায় চলতি বছরেই শেষ হতে পারে।

কোভিড ইমার্জেন্সি2/6

কোভিড ইমার্জেন্সি

তিনি আশা প্রকাশ করে বলেছেন, এ বছর বিশ্বজুড়ে কোভিড ইমার্জেন্সি (বা করোনা-সংক্রান্ত জরুরি অবস্থা) আর জারি থাকবে না। বিদায় নেবে করোনা।

টমাস ফ্রান্সিস জুনিয়র মেডেল ইন গ্লোবাল পাবলিক হেলথ 3/6

টমাস ফ্রান্সিস জুনিয়র মেডেল ইন গ্লোবাল পাবলিক হেলথ

সম্প্রতি জনস্বাস্থ্যে অবদানর জন্য টমাস ফ্রান্সিস জুনিয়র মেডেল ইন গ্লোবাল পাবলিক হেলথ পেয়েছেন টেডরস। 

পুরস্কারগ্রহণ4/6

পুরস্কারগ্রহণ

সোমবারই তিনি এই পুরস্কার গ্রহণ করেন।

 

পুরস্কারগ্রহণ উপলক্ষে বিবৃতি5/6

পুরস্কারগ্রহণ উপলক্ষে বিবৃতি

এ পুরস্কার গ্রহণ উপলক্ষে এক বিবৃতি দেন তিনি। সেই বিবৃতিতেই তিনি করোনা নিয়ে তাঁর এই প্রত্যাশার কথা জানান। 

কোভিডের শেষ 6/6

কোভিডের শেষ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে টেডরসের এই প্রত্যাশার কথা প্রকাশও করা হয়।