জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যদি আপনারা কংগ্রেস বা সমাজবাদী পার্টিকে ভোট দেন তাহলে ক্ষমতায় এসে ওরা রামমন্দিরকে ভেঙে দেবে! ভয়ংকর এক আশঙ্কা প্রকাশ করলেন স্বয়ং নরেন্দ্র মোদী। উত্তর প্রদেশের বরবাঁকিতে এই কথা বললেন মোদী। বিরোধীরা ভোটের পরে তাসের ঘরের মতো ভেঙে পড়বে, এই কথাও বললেন মোদী।
1/6শুক্রবার উত্তর প্রদেশের বরবাঁকিতে এসে মোদী আশঙ্কা প্রকাশ করলেন যে, কংগ্রেস ও সমাজবাদী পার্টি বুলডোজার দিয়ে ভেঙে দেবে সাধের রামমন্দির।
2/6কেন কংগ্রেস ও সমাজবাদী পার্টি বুলডোজার দিয়ে ভেঙে দেবে সাধের রামমন্দির?
3/6শুধু তাই নয়, মোদী বলছেন, সকলে যোগী আদিত্যনাথের কাছে শিখে নিক, কোথায় কখন বুলডোজার চালাতে হবে।
4/6মোদী এ-ও বলেছেন, কংগ্রেস আর সমাজবাদী পার্টি মোটেই রামকে শ্রদ্ধা করে না!
5/6তিনি অভিযোগ করেন, কংগ্রেস এমনকি রামমন্দির নিয়ে সুপ্রিম কোর্টের রায়কেও উল্টে দিতে চাইছে!
6/6কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, এরা দেশকে বিপন্ন করে দেবে। এরা দেশের পক্ষে ক্ষতিকর।