World’s Worst Tsunami: ৯.৩ মাত্রার ভূমিকম্প! ৩০ মিটার উঁচু ঢেউ! 'বক্সিং ডে সুনামি'ই কি ইতিহাসের ভয়ংকরতম বিপর্যয়?

Written BySoumitra Sen
Published: Dec 26, 2024, 02:45 PM IST|Updated: Dec 26, 2024, 02:45 PM IST
20th Anniversary of World’s Worst Tsunami: আজও সেটা স্মরণ করে মানুষ ভিতরে-ভিতরে কেঁপে ওঠেন! কেননা, এর ক্ষয়ক্ষতি, মৃত্যুর পরিমাণে শিরদাঁড়া দিয়ে বয়ে যায় ঠান্ডা স্রোত।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিনটি এলেই আজও কেঁপে ওঠে সকলে। সে এক ভয়াবহ দিন ছিল। প্রথমে এক ভয়ংকর ভূমিকম্প (Earthquake)। পরে তার জেরে ঘটা ততোধিক ভয়ংকর সুনামি। এমন ভয়ংকর যে, তা প্রায় ইতিহাস তৈরি করে দিল। ২০০৪ সালের ভারত মহাসাগরের সুনামি। তারিখটা ২৬ ডিসেম্বর বলে যাকে বক্সিং ডে সুনামিও বলে। বলে আন্দামানের সুনামি, কিংবা ভারত মহাসাগরের সুনামি। সেই সুনামির দুই দশক পূর্ণ হল! 

শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত 1/6

শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত

আজও সেটা স্মরণ করে মানুষ ভিতরে-ভিতরে কেঁপে ওঠেন! কেননা, এর ক্ষয়ক্ষতি, মৃত্যুর পরিমাণে শিরদাঁড়া দিয়ে বয়ে যায় ঠান্ডা স্রোত। 

আড়াই লাখ মৃত্যু2/6

আড়াই লাখ মৃত্যু

কত মৃত্যু হয়েছিল সেই প্রাকৃতিক বিপর্যয়ে? প্রায় আড়াই লাখ মানুষ মারা গিয়েছিলেন। 

১৭ লাখ3/6

১৭ লাখ

আরও ১৭ লাখ মানুষ এর জন্যে ভুগেছেন। কোনও না কোনও ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

দুঃসহ স্মৃতি4/6

দুঃসহ স্মৃতি

যাঁরা কোনও ভাবে বেঁচে গিয়েছিলেন, তাঁরা সারাজীবন এই ভয়ংকর কাণ্ডের দুঃসহ স্মৃতি বহন করে চলেছেন।

৯.৩ মাত্রার  ভূকম্প 5/6

৯.৩ মাত্রার ভূকম্প

২০০৪ সালের সেই দিনটি ছিল বড়দিনের পরের দিন, ২৬ ডিসেম্বর। একটি ৯.৩ মাত্রার ভয়ংকরতম ভূকম্প অনুভূত হয়েছিল ভারত মহাসাগরের নীচে। সেই ভূকম্প থেকে তৈরি হওয়া ঢেউই ভয়াবহতম সুনামি হয়ে আছড়ে পড়ে বিস্তীর্ণ উপকূলে। 

দু লাখ ২৭ লক্ষ ৮৯৮ জন! 6/6

দু লাখ ২৭ লক্ষ ৮৯৮ জন!

ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ইত্যাদি ১৪টি দেশ মিলিয়ে প্রায় আড়াই লাখ মানুষ মারা গিয়েছিলেন-- সরকারি ভাবে ঘোষিত সংখ্যাটা ছিল-- দু লাখ ২৭ লক্ষ ৮৯৮ জন!