সব থেকে কম সময়ে টেস্টে ১১ হাজার রান করলেন কুক
চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১০ রানেই আউট হয়ে গেলেন ইংরেজ অধিনায়ক অ্যালিস্টার কুক। কিন্তু তারপরেও আজকের দিনটা নিশ্চয়ই কুকের অনেকদিন মনে থাকবে। কারণ, আজই তিনি সবথেকে কম দিনে টেস্ট ক্রিকেটে ১১ হাজার রান করার নজির গড়লেন। এই টেস্টে মাত্র ২ রান করলেই ১১ হাজার রান পূর্ণ হত কুকের। ইংরেজ অধিনায়ক মোটেই দেরি করেননি। কুকের বয়স এখন ৩১ বছর ২৫৭ দিন। এই ১১ হাজার টেস্ট রান করতে কুক সময় নিলেন মাত্র ১০ বছর ২৯০ দিন।
Updated By: Dec 16, 2016, 12:16 PM IST