গোটা আগরতলা আজ সারাদিন দীপাময়

অলিম্পিকে ভারতের মান রেখেছেন বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকার। অল্পের জন্য পদক ফস্কালেও দীপার পারফরম্যান্স নজর কেড়েছে গোটা বিশ্বের। বরং, পদক না পেলেও, সবার নজর কেড়ে নিয়েছিলেন তিনি। এক বাঙালির জন্য অলিম্পিকের জিমন্যাস্টিক ইভেন্টেও স্টেডিয়ামে ঝোলানো হল ভারতের জাতীয় পতাকা। তাঁর নজরকাড়া পারফরম্যান্সের পর বাড়ি ফিরলেন আগরতলার মেয়ে।

গোটা আগরতলা আজ সারাদিন দীপাময়
Source: Bureau