Kylian Mbappe | Ivanka Trump: রাতে ট্রাম্প কন্যার সঙ্গে এমবাপের ছবি ভাইরাল! ফ্রান্স কোচ বলে দিলেন বড় কথা

Kylian Mbappe: কিলিয়ান এমবাপের সঙ্গে ছবি তুললেন ইভানকা ট্রাম্প। সেই ছবি ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। 

শুভপম সাহা | Updated By: Nov 27, 2022, 08:09 PM IST
Kylian Mbappe | Ivanka Trump: রাতে ট্রাম্প কন্যার সঙ্গে এমবাপের ছবি ভাইরাল! ফ্রান্স কোচ বলে দিলেন বড় কথা
জোর চর্চায় এমবাপে!

জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো: কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) জোড়া গোলে ফ্রান্স ২-১ গোলে ডেনমার্ককে (France vs Denamark) হারিয়ে, চলে গিয়েছে নকআউটে, গতবারের চ্যাম্পিয়ন দলের হয়ে এমপাবে স্বপ্নের ফুটবল খেলেছেন। ম্যাচের পর এমবাপের সঙ্গে পরিবার নিয়ে দেখা করতে এসেছিলেন  ইভানকা ট্রাম্প (Ivanka Trump)। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) কন্যা এমবাপের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে লেখেন, 'আজ রাতে ফ্রান্সের অসাধারণ জয়ের জন্য, এমবাপেকে শুভেচ্ছা জানাতে পারা সম্মানের। কিলিয়ান অসাধারণ প্রতিভাবান ফুটবলার।' ইভানকার সঙ্গে এমবাপের ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

Add Zee News as a Preferred Source

অন্যদিকে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ ভূয়সী প্রশংসা করেছেন এমবাপের। ম্যাচের পর বিশ্বকাপ জয়ী কোচ বলেন, 'কিলিয়ান অসাধারণ প্লেয়ার। যে কোনও সময়ে ফারাক গড়ে দেওয়ার ক্ষমতা ওর মধ্যে রয়েছে। প্রতিপক্ষ দল ওকে নিয়ে কী ভাবছে, তা প্রাধান্য পায় না সেক্ষেত্রে। ওর দুর্দান্ত ক্ষমতার সঙ্গেই বাড়তি গুণ হচ্ছে, একেবারে দল নিবেদিতপ্রাণ। ওর লক্ষ্যই হচ্ছে বিশ্বকাপ জেতা।'

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ivanka Trump (@ivankatrump)

আরও পড়ুন: Kylian Mbappe and Lionel Messi: পাওয়ার ও স্কিল মিশিয়ে মাত্র ২৩ বছর বয়সে মেসির রেকর্ডে থাবা বসালেন এমবাপে

আরও পড়ুনFIFA World Cup 2022, FRA vs DEN: কিলিয়ান এমবাপের জোড়া গোলে ডেনিসদের উড়িয়ে নক-আউটে দিদিয়ের দেশঁ-র ফ্রান্স

পরপর দুই ম্যাচে দুই গোল করে এমবাপে ছুঁয়ে ফেললেন মেসিকে। দু’জনেরই বিশ্বকাপে সাতটি করে গোল হয়ে গেল। তবে এমবাপে এই কীর্তি গড়লেন মাত্র ২৩ বছরে। নিজের দ্বিতীয় বিশ্বকাপেই। সেখানে আর্জেন্টিনার মহাতারকার লেগেছে পাঁচটি বিশ্বকাপ। স্কিল ও পাওয়ারের মিশেলে যে কোনও সময় বিপক্ষের রক্ষণ কাঁপিয়ে দিতে পারেন। শনিবার স্টেডিয়াম ৯৭৪-এ ফের একবার এমবাপে নামক তারকা তাঁর ঝলক দেখালেন। ফলে একটা সময় পর্যন্ত চোখে চোখ রেখে লড়াই করার ডেনমার্ক হার স্বীকার করতে বাধ্য হল। এখানেই শেষ নয় ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের পর এমবাপেই একমাত্র ফুটবলার যিনি চব্বিশ বছরে পা দেওয়ার আগেই বিশ্বকাপে করে ফেললেন সাত গোল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.