দেশে ফিরে বীরের অভ্যর্থনা পেল আইসল্যান্ড ফুটবল দল
দেশে ফিরে বীরের অভ্যর্থনা পেল আইসল্যান্ড ফুটবল দল। আর সেটাই তো স্বাভাবিক। এবারের ইউরোতে দুর্দান্ত পারফরম্যান্স ছোট্ট দেশের ফুটবলারদের। মানুষের মন জয় করে ফিরেছেন গুডজনসনরা। ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে ছিটকে যাওয়ার পর দেশে ফেরে আইসল্যান্ড। তাতে অবশ্য বিন্দুমাত্র হতাশ নন আইসল্যান্ডের ফুটবল ভক্তরা।রাস্তার দুধারে সার দিয়ে দাঁড়িয়ে দলের সাফল্যকে সেলিব্রেট করলেন তারা।
Updated By: Jul 5, 2016, 04:40 PM IST