প্রত্যেক অজি ক্রিকেটারের জন্য আলাদা আলাদা পরিকল্পনা তৈরি, বললেন রাহানে

ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শুরু হতে আর ১০০ ঘণ্টাও বাকি নেই। তার আগে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য অজিঙ্কা রাহানে জানিয়ে দিলেন প্রত্যেক অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জন্য আলাদা আলাদা পরিকল্পনা ছকা রয়েছে। আর ভারতীয় দলের সবাই সেই পরিকল্পনাকে যথাযথ বাস্তবায়িত করার জন্য একেবারে রেডি। এর আগের ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজগুলোতে যথেষ্ঠ পরিমাণ স্লেজিং হয়েছে। এবারও অজি অধিনায়ক স্টিভেন স্মিথ বলে দিয়েছেন যে, তাঁর দল স্লেজিং করতে পিছপা হবে না।

প্রত্যেক অজি ক্রিকেটারের জন্য আলাদা আলাদা পরিকল্পনা তৈরি, বললেন রাহানে