IND v WI, Rishabh Pant: ব্য়াটিং-কিপিং ছাড়াও কলকাতায় আরও এক বড় দায়িত্বে ঋষভ পন্থ!

কেএল রাহুলের পরিবর্তে ঋষভ পন্থকে ভাইস ক্যাপ্টেনসির দায়িত্ব দেওয়া হল।

শুভপম সাহা | Updated By: Feb 15, 2022, 11:38 AM IST
IND v WI, Rishabh Pant: ব্য়াটিং-কিপিং ছাড়াও কলকাতায় আরও এক বড় দায়িত্বে ঋষভ পন্থ!
ঋষভ পন্থ হলেন ভাইস ক্যাপ্টেন

নিজস্ব প্রতিবেদন: আগামিকাল অর্থাৎ বুধবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) তিন ম্যাচের টি-২০ সিরিজের শুভারম্ভ। দ্বিতীয় ম্যাচ হবে শুক্রবার ও সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ রবিবার। এই সিরিজে চোটের জন্য় খেলা হচ্ছে না রোহিত শর্মার (Rohit Sharma) ডেপুটি কেএল রাহুলের (KL Rahul)। তাঁর পরিবর্ত কলকাতায় সহ অধিনায়কত্বের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে ঋষভ পন্থের ( Rishabh Pant) কাঁধে। রোহিতের সহকারী হিসাবে থাকছেন ভারতের এক নম্বর উইকেটকিপার-ব্যাটার। 

Add Zee News as a Preferred Source

ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে, দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেনকে আগামীর অধিনায়ক হিসাবে ভাবছে, তা আরও একবার প্রমাণিত হয়ে গেল। চেতন শর্মার জাতীয় নির্বাচক কমিটি পন্থকে ভাইস-ক্যাপ্টেনসির দায়িত্ব দিয়ে আগামীর ভাবনা বুঝিয়ে দিল। কলকাতায় টি-২০ সিরিজে চোটের জন্য শুধু রাহুলই নন, ছিটকে গিয়েছেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল (Axar Patel) ও ওয়াশিংটসুন্দর (Washington Sundar)। তাঁদের পরিবতর্তে দলে এসেছেন  রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), দীপক হুডা (Deepak Hooda) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav)। 

আরও পড়ুন: Watch, Aasif Sheikh: উইকেটকিপার রান আউট করলেন না! দেখালেন 'স্পিরিট অফ ক্রিকেট'

আরও পড়ুন: India vs West Indies: প্রায় এক বছর পর ভারতীয় দলে প্রত্যাবর্তন করলেন এই ক্রিকেটার!

টি-২০ সিরিজে ভারতের ১৮ সদস্যের স্কোয়াড: রোহিত শর্মা (Rohit Sharma, Captain), ঈশান কিশান (Ishan Kishan), বিরাট কোহলি (Virat Kohli), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav), ঋষভ পন্থ (Rishabh Pant, wicket-keeper), ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), দীপক চাহার (Deepak Chahar), শার্দূল ঠাকুর (Shardul Thakur), রবি বিষ্ণোই (Ravi Bishnoi), যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), মহম্মদ সিরাজ (Mohd. Siraj), ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar), আবেশ খান (Avesh Khan),  হর্ষল প্যাটেল (Harshal Patel), রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) দীপক হুডা (Deepak Hooda), ও কুলদীপ (Kuldeep Yadav)

 Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App  

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.