ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজে থাকবেন না এই ভারতীয় বোলাররা!
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজে সম্ভাবত দেখা যাবে না ভারতের স্পিনার ত্রয়ী অশ্বিন, জাদেজা এবং জয়ন্ত যাদবকে। মূলত, এই তিন স্পিনারের জন্যই টেস্ট সিরিজে ০-৪ ব্যবধানে ভারতের কাছে হেরেছে ইংরেজরা। কিন্তু আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হতে চলা, একদিনের ম্যাচের সিরিজে সম্ভাবত তিনজনকেই বিশ্রাম দেওয়া হবে। কারণ, ইংল্যান্ডের বিরুদ্ধে সীমীত ওভারের সিরিজ শেষ হওয়ার পরই বাংলাদেশের বিরুদ্ধে একটি টেস্ট খেলবে ভারত। আর তারপরই ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত।
Updated By: Dec 26, 2016, 06:36 PM IST
LIVE