এবার বেকেনবাওয়ারের বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু
২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে দুর্নীতির অভিযোগে গত মার্চে জার্মান কিংবদন্তি ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ফিফা। এবার তাঁর দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ নিয়ে তদন্ত শুরু করলো সুইস প্রসিকিউটাররাও। বৃহস্পতিবার সুইস কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়। সুইত্জারল্যান্ড অ্যাটর্নি জেনারেলের এক মুখপাত্র বলেন, 'সুইত্জারল্যান্ড অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে আমি ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ারের দুর্নীতি বিষয়ক তদন্তের বিষয়টি নিশ্চিত করছি।'
Updated By: Sep 2, 2016, 10:37 AM IST