জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কলকাতায় পা রেখে ইতমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন লিটন দাস (Liton Das)। আগামী ১৪ এপ্রিল ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সেই ম্যাচে বাংলাদেশের (Bangladesh) তারকা ক্রিকেটার সুযোগ পাবেন কিনা, এমনটা এখনই বলে দেওয়া যাচ্ছে না। তবে নেটে ব্যাটিং সাধনায় মগ্ন থাকলেও, লিটন কিন্তু এখনও তাঁর নাইট সংসারের সতীর্থ রিঙ্কু সিংয়ের (Rinku Singh) পাঁচ ছক্কায় মজে রয়েছেন।
Add Zee News as a Preferred Source
রিঙ্কুর ইনিংস প্রসঙ্গে লিটন বলেন, "ম্যাচ আমরা জিতে গিয়েছি, এর থেকে ভালো কিছু হতে পারে না। রিঙ্কু অসাধারণ খেলেছে। শেষ পাঁচটি বলে পাঁচটি ছক্কা মারা খুব বেশি দেখা যায় না। আইপিএলের প্রথম ১০টি সেরা ম্যাচের মধ্যে এটা থাকবে বলে আমার মনে হয়।"

আরও পড়ুন: Rinku Singh, IPL 2023:নাইটদের নতুন তারকা কোন অন্ধকার দিক তুলে ধরলেন?
আরও পড়ুন: Rinku Singh, KKR: স্টেডিয়াম, অ্যাকাডেমি থেকে হস্টেল! আলিগড়ে আগামীর 'রিঙ্কু' গড়ার কাজে নেমেছেন নাইট তারকা
লিটনকে এবার ৫০ লাখ টাকায় দলে নিয়েছে কলকাতা। নাইটদের তরফ জানিয়ে দেওয়া হয়েছে যে পরের ম্যাচ থেকে খেলার জন্য তৈরি হয়ে যাবেন লিটন। সেই ম্যাচে লিটন সুযোগ পাবেন কিনা সেটাই দেখার। তবে লিটন ভালো পারফর্ম করলেও, বেশিদিন তাঁর সার্ভিস পাবে না কেকেআর। কারণ আয়ারল্যান্ড সফরে গিয়ে তিনটি একদিনের ম্যাচ খেলবে সাকিব আল হাসানের বাংলাদেশ।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)