Kolkata Derby: ১০ মার্চ হবে না ইস্ট-মোহন মহারণ! কেন ভেস্তে গেল 'সুপার সানডে'? কবে বড় ম্যাচ?

Kolkata Derby East Bengal vs Mohun Bagan Postponed: জল্পনাই সত্য়ি হল। ১০ মার্চ হচ্ছে না বড় ম্য়াচ! পিছিয়ে গেল ইস্ট-মোহন মহারণ।

শুভপম সাহা | Updated By: Mar 1, 2024, 02:48 PM IST
Kolkata Derby: ১০ মার্চ হবে না ইস্ট-মোহন মহারণ! কেন ভেস্তে গেল 'সুপার সানডে'? কবে বড় ম্যাচ?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১০ মার্চ (রবিবার), যুবভারতী ক্রীড়াঙ্গনে (Saltlake Stadium) আইএসএলের (ISL 2023-24) ফিরতি কলকাতা ডার্বিতে (Kolkata Derby) মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান সুপার জায়ান্টের (East Bengal vs Mohun Bagan Super Giant, EBFC vs MBSG)। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: KKR | IPL 2024: গা ঘামানো শুরু নাইটদের, কবে কলকাতায় শাহরুখের টিম? রইল কেকেআরের সব আপডেট

এই ম্য়াচ ভেস্তে যেতে পারে বলেই মনে করা হচ্ছিল। কারণ 'সুপার সানডে'তেই রয়েছে  শাসক দল তৃণমূল কংগ্রেসের ব্রিগেড। শুক্রবার বিধাননগর পুলিস জানিয়ে দিল যে, তাআইনশৃঙ্খলা জনিত কারণেই ডার্বিতে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ফলে আশঙ্কাই সত্য়ি প্রমাণিত হল। ১০ মার্চ হচ্ছে না ডার্বি। বাংলা থেকে ডার্বি সরতে পারে বলেও মনে করা হচ্ছে।

আবেগের মহারণ যেন শহরের বাইরে না যায়, তার আপ্রাণ চেষ্টাই চালাচ্ছে এই ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল। ১০ তারিখের বদলে ১১ তারিখ ডার্বি আয়োজনের জন্য় লাল-হলুদ অনুরোধ করেছে আইএসএল কমিটিকে। এখন পুরোটাই আইএসএল কমিটির হাতে। শাসক দলের ব্রিগেডে যে, জনসুনামি হবে তা এখনই বলে দেওয়া যায়। অন্য়দিকে যুবভারতীতে ডার্বি মানে একটি আসনও ফাঁকা থাকবে না। একই দিনে রাজনীতি ও খেলার এই দুই মহাযজ্ঞ চললে শহর যে, কার্যত অচল হয়ে পড়ত, তা আর বলার অপেক্ষা রাখে না। শুধু শহরই নয়, বিভিন্ন জেলা থেকেও ব্রিগেডে এবং ডার্বিতে মানুষ আসেন। ফলে যান চলাচল ও যানবাহনের লভ্য়তা নিয়েও বিরাট সংকট হত।

গত ৪ ফেব্রুয়ারি শেষবার ইস্ট-মোহন মুখোমুখি হয়েছিল সল্টলেক স্টেডিয়ামে। খেলার ফল ছিল ২-২। অর্থাৎ ড্র। যুবভারতীতে আসা ৫৭ হাজার ৯৮৩ জন দর্শকের সঙ্গেই সারা বিশ্বের কোটি কোটি ইস্ট-মোহন ফ্য়ান একবাক্য়েই যে খেলা দেখে বলেছিলেন যে, তাঁরা বহুদিন পর অসাধারণ একটা ডার্বি দেখলেন। পুরো সময় জুড়েই লড়াই ছিল সেয়ানে-সেয়ানে। আর সেবার প্রথম আইএসএল ডার্বি ড্র হয়ে গিয়েছিল। সেই কারণে ডার্বি ছিল ঐতিহাসিক।

আরও পড়ুন: Paul Pogba: 'আমি ভেঙে পড়েছি', বিরাট ভুল বিশ্বকাপ জয়ীর, চার বছর নিষিদ্ধ!

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.