একদিনের সিরিজেও দলে পাওয়া যাওয়া যাবে না মহম্মদ শামিকে
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে খেলতে পরেননি ভারতীয় দলের পেসার মহম্মদ শামি। তাঁর বাঁ পায়ের হাঁটুতে চোট রয়েছে। সেইজন্যই তাঁর শেষ টেস্ট খেলা হয়নি। এবার শামি তথা, ভারতীয় দলের পক্ষে খারাপ খবর যে, শামিকে এবার একদিনের ম্যাচের সিরিজেও দেখা যাবে না। ২৬ বছর বয়সী ভারতীয় দলের এই পেসারকে বিশ্রাম নিতে বলেছেন চিকিত্সকরা। তাই খুব শীঘ্রই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে থাকবেন শামি।
Updated By: Dec 23, 2016, 02:26 PM IST