দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপের ব্র্যান্ড অ্যম্বাসাডর হলেন আফ্রিদি
শাহিদ আফ্রিদি। দীর্ঘদিনের ক্রিকেট কেরিয়ার তাঁর। তবে, সেই ক্রিকেট কেরিয়ারে তিনি খুব বেশি ধারাবাহিক এমনটা বলবেন না কেউ। কেরিয়ারের শেষ লগ্নে এসে তো তাঁর ধারাবাহিকতার অভাব আরও বেশি করে দেখা গিয়েছিল। কিন্তু তাঁর জনপ্রিয়তা নিয়ে কোনওদিনই কারও মধ্যে কোনও প্রশ্ন ছিল না। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ও জানিয়েছেন এই প্রাক্তন পাক অধিনায়ক। এবার তাঁকে দৃষ্টিহীনদের বিশ্বকাপের ব্র্যান্ড অ্যম্বাসাডর নির্বাচিত করা হল।
Updated By: Mar 18, 2017, 04:15 PM IST