জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একমাত্র বিসিসিআইয়ের (BCCI) চুক্তিবদ্ধ ভারতীয় ক্রিকেটাররা, বিশ্বের অন্য় কোনও দেশে টি-২০ লিগ খেলতে পারেন না। ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁদের সেই অনুমতি দেয় না। বোর্ডের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করলেই ভিন দেশে লিগ খেলতে যাওয়া যায়। তবে বিশ্বের অনান্য় দেশের ক্রিকেটাররা বিশ্ব জুড়ে একাধিক ক্রিকেট লিগ খেলেন। ঘটনাচক্রে আইপিএল (IPL) খেলে ভারতীয় ক্রিকেটাররা যে অর্থ উপার্জন করেন, তারপর আর অন্য় কোনও লিগে তাঁদের খেলতে যাওয়ার প্রয়োজনই পড়ে না। সাধে কী আইপিএল বিশ্বের সবচেয়ে দামি ফ্র্য়াঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ নয়। সম্প্রতি বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag) এসেছিলেন জনপ্রিয় ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টে (Club Prairie Fire podcast)। তাঁর সঙ্গে ছিলেন কিংবদন্তি অজি উইকেটকিপার-ব্য়াটার অ্য়াডাম গিলক্রিস্ট (Adam Gilchrist)। বীরু ও গিলির কথোপকথন ভাইরাল হয়ে গেল নেটদুনিয়ায়।
বীরুকে কথার ফাঁকে গিলক্রিস্ট প্রশ্ন করেন, 'আচ্ছা তোমার কী মনে হয় যে, এরকমও সময় আসবে যখন ভারতীয় ক্রিকেটাররা অনান্য় টি-২০ লিগে খেলবে?' যা শুনে বীরু বলেন, 'না, আমাদের কোনও প্রয়োজন নেই। 'আমরা ধনী, গরিব দেশে যাই না অন্য় লিগের জন্য়'। বীরুর কথা শুনে গিলক্রিস্ট ক্লিন বোল্ড হয়ে যান। বীরু এরসঙ্গে জুড়ে দেন, 'আমার এখনও মনে আছে। আমি যখন ভারতীয় দল থেকে বাদ পড়ি, তবে আইপিএল খেলছিলাম, তখন বিগ ব্য়াশে খেলার জন্য় প্রস্তাব পেয়েছিলাম। আমি ওদের বলেছিলাম যে, কত টাকা আমাকে দেওয়া হবে? ওরা বলেছিল ১০০০০০ মার্কিন ডলার দেবে। আমি উত্তর দিয়েছিলাম যে, আমি ঘুরতে গিয়ে এই টাকা খরচ করি। এমনকী গতরাতে আমার হোটেল বিল এর চেয়ে বেশি ছিল।' এরপর আর গিলক্রিস্ট কী বলবেন বুঝতে পারেননি!
বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.