নিজস্ব প্রতিবেদন: অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে এখনও পর্যন্ত আইপিএলে ( Indian Premier League, IPL 2022) একটি ম্যাচও খেলার সুযোগ পাননি। সচিন পুত্রের আইপিএল অভিষেকের অপেক্ষায় অনুরাগীরা।
Add Zee News as a Preferred Source
news
TRENDING NOW
বৃহস্পতিবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আইপিএলের 'এল ক্লাসিকো'। মুখোমুখি ক্রোড়পতি লিগের দুই হেভিওয়েট মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস (Mumbai Indians vs Chennai Super Kings)। হাইভোল্টে়জ মহারণের আগে মুম্বই অর্জুনের একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা যাচ্ছে যে নেটে অর্জুনের নিখুঁত ইয়র্কার ছিটকে দিয়েছে মুম্বইয়ের তারকা ব্যাটার ঈশান কিশানের (Ishan Kishan) স্টাম্প। ১৫.২৫ কোটি টাকার ক্রিকেটার বুঝতেই পারেননি অর্জুনের বল। এই ভিডিও প্রকাশের সঙ্গেই টুইটারে ট্রেন্ড করতে শুরু করেন অর্জুন। ফ্যানদের প্রশ্ন কবে অর্জুন সুযোগ পাবেন নীল জার্সিতে আইপিএল খেলার!
দিন পাঁচেক আগে মহম্মদ আজহারউদ্দিন বলেছিলেন, মুম্বই এবার অর্জুনকে পরখ করে দেখুক। এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারত অধিনায়ক বলেছিলেন, "নতুন খেলোয়াড়দের পরখ করে দেখতে হবে। মুম্বইয়ের অর্জুনকে একটা সুযোগ দেওয়া উচিত। ও কিন্তু ভাল করছে। তেন্ডুলকর নামটা মাঠে সৌভাগ্য নিয়ে আসবে!"
গত মরশুমে অর্জুনকে ২০ লক্ষ টাকায় দলে নিয়েছিল মুম্বই। কিন্তু চোটের জন্য় মুম্বইয়ের হয়ে একটি ম্য়াচও খেলা হয়নি বছর বাইশের ক্রিকেটারের। মুম্বই ছেড়ে দেয় অর্জুনকে। নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি ক্যাপ্টেন রোহিত শর্মা (১৬ কোটি টাকা), বুমরা (১২ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি টাকা) ও কায়রন পোলার্ডকে (৬ কোটি) ধরে রেখেছিল। ৪৮ কোটি টাকা নিয়ে নিলামে নেমে অর্জুনকে ফের ৩০ লক্ষ টাকায় কেনে মুম্বই।
বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.