UEFA Nations League Final: রবি রাতে মেগাফাইনালের মহারণ, কখন কোথায় দেখবেন স্পেন বনাম ক্রোয়েশিয়া

Where and Where to watch UEFA Nations League final Croatia vs Spain: ইউরোপিয়ান ফুটবল দেখতে যে বাঙালিরা ভালোবাসেন, তাঁরা ফের একবার রাত জাগবেন। আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই শুরু উয়েফা নেশনস কাপের ফাইনাল।  

শুভপম সাহা | Updated By: Jun 18, 2023, 01:53 PM IST
UEFA Nations League Final: রবি রাতে মেগাফাইনালের মহারণ, কখন কোথায় দেখবেন স্পেন বনাম ক্রোয়েশিয়া
রাত পোহালেই উয়েফা নেশনস লিগ ফাইনাল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। ফের ফুটবল প্রিয় বাঙালি রাত জাগবে। আফটার অল উয়েফা নেশনস লিগের ফাইনাল (UEFA Nations League Final 2022-23 Final) বলে কথা। মুখোমুখি ইউরোপের দুই মহাশক্তিধর স্পেন ও ক্রোয়েশিয়া (Croatia vs Spain)। নেদারল্যান্ডসে হাইভোল্টেজ মহাযুদ্ধ। স্পেন টানা দ্বিতীয়বার ফাইনাল খেলছে। অন্যদিকে ক্রোটরা এই প্রথমবার খেতাবি লড়াইয়ে। সেমিফাইনালে ক্রোয়েশিয়া ৪-২ গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে উঠেছে ফাইনালে। অন্যদিকে স্পেন ২-১ গোলে ইতালিকে হারিয়ে মেগাযুদ্ধের মহাফাইনালে। দুই সেমিফাইনালিস্ট ইতালি ও নেদারল্যান্ডস তৃতীয় স্থানাধিকারী ম্যাচে মুখোমুখি হবে। ২০১৮ সালে শুরু হয় উয়েফা পরিচালিত এই নেশনস লিগ। ২০১৮-১৯ মরসুমে অভিষেকেই চ্যাম্পিয়ন হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। দ্বিতীয় সংস্করণ  অনুষ্ঠিত হয়েছিল ২০২০-২১ মরসুমে। সেবার জিতেছিল ফ্রান্স। চলতি মরসুমে পর্তুগাল-ফ্রান্স, কেউই গ্রুপ পর্যায়ের গণ্ডি টপকাতে পারেনি।  এই প্রতিবেদনে দেখে নিন কখন কোথায় আর কোন প্ল্যাটফর্মে কীভাবে দেখবেন ম্যাচ।

Add Zee News as a Preferred Source

আরও পডুন: WATCH | Cristiano Ronaldo: 'ভগবান'কে পেয়ে ভক্তের পাগলামির রাত! স্নেহের আদরে মোড়ালেন সিআরসাত

কবে হবে উয়েফা নেশনস লিগের ফাইনাল ম্য়াচ?
উয়েফা নেশনস লিগের ফাইনাল ম্য়াচ হবে ১৯ জুন সোমবার (ঘটনাচক্রে ১৮ জুন রাত বারোটায় ম্যাচ শুরু)
 
কেথায় হবে উয়েফা নেশনস লিগের ফাইনাল ম্য়াচ?

রটেরডামের ফাইনুড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উয়েফা নেশনস লিগের ফাইনাল ম্য়াচ।

কখন শুরু উয়েফা নেশনস লিগের ফাইনাল ম্য়াচ?
রবিবার অর্থাৎ আজ রাত ১২টায় উয়েফা নেশনস লিগের ফাইনাল ম্য়াচ শুরু। ক্যালেন্ডার মানলে যা ১৯ জুন 

টিভিতে কোন চ্যানেলে সম্প্রচারিত হবে উয়েফা নেশনস লিগের ফাইনাল ম্য়াচ?
Sony Sports TEN 2, Sony Sports TEN 2 HD চ্যানেলে উয়েফা নেশনস লিগের ফাইনাল ম্য়াচ দেখা যাবে।

অনলাইনে কোন স্ট্রিমিং প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে উয়েফা নেশনস লিগের ফাইনাল ম্য়াচ?
অনলাইনে Sony LIV -এ স্ট্রিম করে দেখা যাবে উয়েফা নেশনস লিগের ফাইনাল ম্য়াচ। 

স্পেন-ক্রোয়েশিয়ার মুখোমুখি সাক্ষাতের ইতিহাস কী বলছে?
স্পেন-ক্রোয়েশিয়া ন'বার একে-অপরের বিরুদ্ধে ফুটবল খেলেছে। পাঁচবার জিতেছে স্পেন। ক্রোয়েশিয়া জিতেছে তিনবার। ২০২০ সালে ইউরো কাপের শেষ ষোলোর শেষবার দেখা হয়েছিল দুই দলের। অতিরিক্ত সময়ে গড়িয়েছিল সেই ম্যাচ। স্পেন ৫-৩ ব্যবধানে হারিয়েছিল ক্রোটদের।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.