Virat Kohli, WI vs IND: ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে 'বিরাট' সাফল্য, ২৯তম টেস্ট শতরান করে স্যর ডনকে ছুঁলেন 'কিং কোহলি'

এই ইনিংসের ফলে আন্তর্জাতিক ক্রিকেটে রানের নিরিখে পাঁচ নম্বরে উঠে এসেছেন বিরাট। ১২১ রান করার ফলে বিরাটের মোট রান ৫০০ ম্যাচে ২৫,৬৬৯। তালিকায় সবার উপরে রয়েছেন সচিন তেন্ডুলকর। আন্তর্জাতিক ক্রিকেটে ৬৬৪ ম্যাচে ৩৪,৩৫৭ রান করেছেন তিনি। দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গকারা। ৫৯৪ ম্যাচে তাঁর রান ২৮,০১৬। 

Virat Kohli, WI vs IND: ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে 'বিরাট' সাফল্য, ২৯তম টেস্ট শতরান করে স্যর ডনকে ছুঁলেন 'কিং কোহলি'
Image Credit: ২৯তম টেস্ট শতরানের পর স্ত্রী অনুষ্কা শর্মার দেওয়া গলার চেনকে চুমু খাচ্ছেন বিরাট। ছবি: বিসিসিআই