Swar Samrat Festival In Kolkata 2025: ১৩তম স্বর সম্রাট ফেস্টিভ্যালে দিকপাল ও নবীন শিল্পীদের সুরের মূর্ছনায় মন্ত্রমুগ্ধ হল তিলোত্তমা, যেখানে অংশ নিয়ে কলকাতাকে নিজের 'পুণ্যভূমি' বলে অভিহিত করলেন প্রখ্যাত গায়িকা কবিতা কৃষ্ণমূর্তি।
২২টি প্রথম শ্রেণির ম্য়াচে খেলেছিলেন রুসি কুপার। এরমধ্যে সবচেয়ে উল্লেখ্যযোগ্য ইনিংস রুসি খেলেছিলেন ১৯৪৪-৪৫ রঞ্জি ট্রফির ফাইনালে। সেবার তিনি হোলকারের (Holkar) বিরুদ্ধে বোম্বের হয়ে শতরান করেছিলেন। এবং তাঁর সেই শতরানের জন্যই রঞ্জি জয়ের স্বাদ পেয়েছিল বোম্বে। সেই ফাইনালের দুই ইনিংসে তাঁর রান ছিল ৫২ ও ১০৪।
২০২৬ সালের বিশ্বকাপ আয়োজিত হবে আমেরিকা, মেক্সিকো ও কানাডায়। বর্তমানে মার্কিন ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি। আগামী তিন বছরে আমেরিকায় ফুটবল খেলার ধরন সম্পর্কে আরও অভিজ্ঞতা বাড়বে তাঁর। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন মেসি।
সম্প্রতি বিমানযাত্রা করেছিলেন ধোনি। মাঝ আকাশে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। তাঁকে সামনে থেকে দেখতে পেয়ে আনন্দে উদ্বেল হয়ে ওঠেন এক বিমানসেবিকা। ঘুমন্ত ধোনির বিশ্রামে ব্যাঘাত ঘটাতে চাননি তিনি। দূর থেকেই প্রাক্তন ভারত অধিনায়ককে ভিডিয়ো ক্যামেরায় বন্দী করেন তিনি।
টেস্টে ৬০০-র বেশি উইকেট ব্রডের ঝুলিতে। ১৭ বছরের কেরিয়ারে ইংল্যান্ডের হয়ে লাল বলের ক্রিকেটেও তাঁর অনেক অবদান আছে। ২০১৬ সালে শেষবার ওয়ানডে খেলেছিলেন তিনি। নিয়েছেন ১৭৮টি উইকেট। আবার ৫৬টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর সংগ্রহ ৬৫ উইকেট।
চোখের সামনে মেয়ের স্বপ্ন পূরণ হতে দেখে বেশ খুশি ছিলেন ছোট্ট মেয়েটির বাবা। বিরাট চলে যাওয়ার পরে তিনি ক্যামেরার সামনে নিজের অনুভূতির কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে তাঁর ছোট্ট মেয়ের উপহার গ্রহণ করার জন্য তিনি বিরাটের কাছে কৃতজ্ঞ।
এর আগেও 'জল বয়'-এর কাজ করেছিলেন বিরাট। চার বছর আগের কথা। ধরমশালা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্ট খেলার সময় বিরাট এভাবেই 'জল বয়'-এর ভূমিকা পালন করেছিলেন। কাঁধের চোটের জন্য সেই টেস্ট খেলতে পারেননি 'কিং কোহলি'। তবে সতীর্থদের সাহায্য করার জন্য, মাঠে নেমে 'জল বয়'-এর ভূমিকা পালন করেছিলেন।
অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে সুব্রত ভট্টাচার্য্যও সুনীলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন। তিনি বললেন, "সুনীল ছেত্রী আজ নিজের অধ্যাবসায়ের কারণেই এই সাফল্য অর্জন করেছে। ও অনেক বড় খেলোয়াড়। কারণ যথেষ্ট অনুশীলন করে।"
ডেভিড বেকহ্যামের জন্যই আমেরিকায় এসেছেন মেসি। বেকহ্যামের সঙ্গে মেসির সম্পর্ক দারুণ। অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে মেসির হাতে। সঙ্গে ১০ নম্বর জার্সি। আর মাঠে ফুল ফুটিয়ে চলেছেন।
ক্লাবের তরফে আগেই জানানো হয়েছিল, এবার লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান দেওয়া হবে প্রাক্তন গোলকিপার তরুণ বসু এবং অরূপ ভট্টাচার্যকে। এবার 'ভারত গৌরব'-এর বিষয়টি ক্লাবের তরফ থেকে জানিয়ে দেওয়া হল।
এই ইনিংসের ফলে আন্তর্জাতিক ক্রিকেটে রানের নিরিখে পাঁচ নম্বরে উঠে এসেছেন বিরাট। ১২১রান করার ফলে বিরাটের মোট রান ৫০০ ম্যাচে ২৫,৬৬৯। তালিকায় সবার উপরে রয়েছেন সচিন তেন্ডুলকর। আন্তর্জাতিক ক্রিকেটে ৬৬৪ ম্যাচে ৩৪,৩৫৭ রান করেছেন তিনি। দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গকারা। ৫৯৪ ম্যাচে তাঁর রান ২৮,০১৬।
প্রথম দিনে একাধিক বার কোহলি ও জোশুয়ার মধ্যে কথাবার্তা হয়েছে। দু’ জনের মধ্যে কথাবার্তার মুহূর্ত ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তৃতীয় সেশন শেষ হওয়ার আগের ওভারে কোহলিকে শতরান করার কথা বলেন জোশুয়া।
দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর চার উইকেটে ২৮৮ রান। রোহিত ৮০ রান করে আউট হলেও, ৮৭ রানে ক্রিজে রয়েছেন বিরাট। তাঁর সঙ্গে ৩৬ রানে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাদেজা। তবে প্রথম টেস্টের মতো এবারও রান পেলেন না শুভমন গিল (১০) ও অজিঙ্কা রাহানে (৮)।
বেশিরভাগ মানুষই মনে করেন যে ক্রিকেটার হতে গেলে তাঁর শারীরিক গঠন যেমন উচ্চতা, ওজন ইত্যাদি খুব বড় প্রভাব ফেলে। কিন্তু এমন কিছু ক্রিকেটার আছেন যারা প্রমাণ করেছেন উচ্চতা নয় বরং খেলার ইচ্ছেটাই আসল। জেনে নিন টিম ইন্ডিয়ার (Team India) সেই ১০ তারকাদের তাদের কথা।
ভারতের হয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড রয়েছে সচিনের। 'গড অফ ক্রিকেট' ৬৬৪টি ম্যাচ খেলেছিলেন। দ্বিতীয় স্থানে ধোনি। তিনি ৫৩৫টি ম্যাচ খেলেছিলেন। রাহুল দ্রাবিড় খেলেছিলেন ৫০৪টি ম্যাচ। বিরাট এখনও পর্যন্ত ৪৯৯টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ১১০টি টেস্ট, ২৭৪টি একদিনের ম্যাচ এবং ১১৫টি টি-টোয়েন্টি খেলেছেন বিরাট।
অবশেষে পরিবারকে সঙ্গে নিয়ে আমেরিকায় (America) পা রাখলেন মেসি। সব ঠিকঠাক থাকলে, আগামী রবিবার অর্থাৎ ১৬ জুলাই, ইন্টার মায়ামি সরকারি ভাবে পরিচয় করিয়ে দেবে মেসির সঙ্গে। শোনা যাচ্ছে, ইন্টার মায়ামির সঙ্গে আড়াই বছরের চুক্তি হয়েছে 'এলএম টেন'-এর। মেসিকে বরণ করে নিতে তৈরি ইন্টার মায়ামি।
ক্যারিবিয়ান ইনিংসের বয়স তখন সবে ১২.৫ ওভার। ত্যাগনারায়ণ চন্দ্রপল বাইশ গজে জমে ওঠার চেষ্টা করছিলেন। ঠিক এমন সময় এই বাঁহাতি ওপেনারের অফ স্টাম্প উপড়ে দেন অশ্বিন। তাঁর স্পিন বুঝতে না পেরে বোল্ড হয়ে যান ত্যাগনারায়ণ।
সোশ্যাল মিডিয়াতে ক্যাম্প ন্যু ভেঙে ফেলার ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে স্টেডিয়ামের বিভিন্ন অংশ ভেঙে ফেলা হচ্ছে। বার্সেলোনার মাঠটিকে এখন চেনাই দায়। ক্লাবের তরফ থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, ২০২৬ সালের মধ্যে মাঠ তৈরি হয়ে যাবে।
একাধিক বিদেশি সংবাদমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি ক্রেনে করে উপরে উঠে মেসির ম্যুরালে রং লাগাচ্ছেন কয়েকজন। আর তাঁদের কাজ খতিয়ে দেখছেন প্রাক্তন ফুটবল তারকা।
একাধিক বিদেশি সংবাদমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি ক্রেনে করে উপরে উঠে মেসির ম্যুরালে রং লাগাচ্ছেন কয়েকজন। আর তাঁদের কাজ খতিয়ে দেখছেন প্রাক্তন ফুটবল তারকা।
১৯৮৭ সালের ৭ মার্চ ইতিহাস গড়েছিলেন সানি। সুনীল গাভাসকর। আমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে প্রথম ক্রিকেটার হিসেবে ১০,০০০ রান পূর্ণ করেছিলেন তিনি।
মারে ও পেনিস্টনের ম্যাচ দেখতে গিয়ে ফেডেরারকে করতালিতে বরণ করে নেওয়া হয়। মারেকেই সমর্থন করছিলেন ফেডেরার। মারে ম্যাচটা জেতেন। স্ত্রীকে নিয়ে খেলা দেখতে এসেছিলেন টেনিস কোর্টের রাজা।