RG Kar Incident: 'কালীঘাটে কালী' গেয়ে আরজি করের বিচার চেয়ে চাকরি খোয়ালেন হোমগার্ড! এবার হাইকোর্টে...

RG Kar Incident:  হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা কাশীনাথ পাণ্ডা। গত পাঁচ ধরে ব্যারাকপুর কমিশারেটের অধীনে বেলঘড়িয়া থানায় অস্থায়ী হোমগার্ড পদে চাকরি করতেন তিনি। ওই যুবকের দাবি, গত ২১ অক্টোবর ফেসবুকে আরজি কর কাণ্ডে বিচার চেয়ে একটি গানের ভিডিয়ো পোস্ট করেন তিনি। একটি ভক্তিগীতিকে কিছুটা পরিবর্তন করে নিজে থেকে শেষের কয়েকটা লাইন জুড়ে দেন এবং তা গানের মাধ্যমে প্রকাশ করেন। লাইনটি ছিল, 'মা তুমি খাঁড়া ধরো তবে বিচার পাবে'।

RG Kar Incident: 'কালীঘাটে কালী' গেয়ে আরজি করের বিচার চেয়ে চাকরি খোয়ালেন হোমগার্ড! এবার হাইকোর্টে...