Acid Attack: 'লুকিয়ে নজর রাখছি, সন্দেহ করত', ব্য়ক্তির চোখে অ্যাসিড ছুঁড়ল মহিলা!

 সন্দেহ থেকে পুরনো আক্রোশের জেরেই এই হামলা।

Updated By: Feb 21, 2022, 06:05 PM IST
Acid Attack: 'লুকিয়ে নজর রাখছি, সন্দেহ করত', ব্য়ক্তির চোখে অ্যাসিড ছুঁড়ল মহিলা!
ছবিটি প্রতীকী

নিজস্ব প্রতিবেদন: পুরনো আক্রোশের জেরে এক ব্যক্তিকে মারধরের পর তাঁর চোখে 'অ্যাসিড' ছুঁড়ে মারার অভিযোগ উঠল প্রতিবেশী এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানার বড়বেলুন গ্রামে। 

Add Zee News as a Preferred Source

আক্রান্ত ব্যক্তির অভিযোগ, রবিবার রাতে বাড়ির কাজের জন্য লোক দেখতে পাশেই একটি বাড়িতে কথা বলতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময়ই অভিযুক্ত মহিলা কয়েকজনকে নিয়ে তাঁর ওপর হামলা চালান। লাঠি দিয়ে বেধড়ক মারেন তাঁকে। মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। এরপরই তাঁর চোখে 'অ্যাসিড' ছুঁড়ে দেন ওই মহিলা। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলেই যন্ত্রণায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভাতার হাসপাতালে নিয়ে যান। 

কিন্তু চোখের অবস্থা আশঙ্কাজনক। তাই তাঁকে সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি জানিয়েছেন, প্রতিবেশী ওই মহিলার সন্দেহ, যে তিনি তাঁর উপরে লুকিয়ে নজর রাখছেন। সেই সন্দেহ থেকে পুরনো আক্রোশের জেরেই এই হামলা। এই ঘটনায় ওই মহিলার বিরুদ্ধে ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ব্যক্তি। পুলিস সূত্রে খবর, দু'পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে।

আরও পড়ুন, Sheoraphuli Lover Arrest: 'সহবাসের পর তারাপীঠে সিঁদুরদান!' প্রেমিকাকে ফাঁকি দিয়ে বিয়ে করতে যেতেই শ্রীঘরে 'হবু বর'

Municipal Election 2022: কাগজ বিক্রেতা স্বামীর সাইকেলে বসেই প্রচারে পিঙ্কি, চা বিক্রির মাঝেই ভোট দেওয়ার আবেদন মহুয়ার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.