Annual Tiger Census in Sunderbans: সুন্দরবনে বাঘের সংখ্যা কত, জানেন? এবার জানা যাবে...

Annual Tiger Census in Sunderbans: পরিবেশের দিক থেকে খুবই জরুরি কাজ। প্রতিবছরই কাজটি করা হয়। বাঘশুমারির কাজ। সারাদেশের বাঘশুমারিরই অংশ এটি। সেই মতো শুরু হল এই কাজ।

সৌমিত্র সেন | Updated By: Nov 28, 2023, 02:46 PM IST
Annual Tiger Census in Sunderbans: সুন্দরবনে বাঘের সংখ্যা কত, জানেন? এবার জানা যাবে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরিবেশের দিক থেকে খুবই জরুরি কাজ। প্রতিবছরই কাজটি করা হয়। বাঘশুমারির কাজ। সারাদেশের বাঘশুমারিরই অংশ এটি। সেই মতো শুরু হল এই কাজ।  

Add Zee News as a Preferred Source

দক্ষিণ ২৪ পরগনা জেলা বন বিভাগের অধীনস্থ সুন্দরবন জঙ্গলে বাঘশুমারির কাজ শুরু হল আজ ২৮ নভেম্বর থেকে। তার আগেই জঙ্গলে কী ভাবে ক্যামেরা বসানো হবে, সেজন্য সজনেখালিতে প্রশিক্ষণও হয়। প্রশিক্ষণে ৫০ জন বনকর্মী অংশগ্রহণ করেছিলেন।

আরও পড়ুন: Arambagh Bus Accident: রেষারেষি করতে গিয়ে ভয়ংকর কাণ্ড, ১ শ্রমিককে পিষে দিয়ে জমিতে নামল বাস

বাঘগণনার জন্য আজ থেকে সুন্দরবনের জঙ্গলে ক্যামেরা বসানোর কাজ শুরু হল। ৭৩২টি পয়েন্টে (যেগুলিকে 'স্ট্র্যাটেজিক পয়েন্ট' বলা হচ্ছে) ১৪৬৪ টি ক্যামেরা বসানো হবে বলে জানা গিয়েছে। ক্যামেরাগুলি ৩৫ দিন ধরে বাঘের ছবি তুলতে থাকবে। 

উল্লেখ্য, প্রথম ধাপে দক্ষিণ ২৪ পরগনা বিভাগের কিছু এলাকা-সহ সুন্দরবন টাইগার রিজার্ভ এবং পরের ধাপে দক্ষিণ ২৪ পরগনার অবশিষ্ট অঞ্চলে ক্যামেরা বসানোর কাজ করা হবে। বন দফতর সূত্রের খবর, গত আদমশুমারিতে মোট সুন্দরবনে বাঘের সংখ্যা ধরা হয়েছিল ১০১টি।

আরও পড়ুন: Cyclone Michaung: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম! ফের অশনি সংকেত বাংলায়?

এটি করার নানা প্রাকৃতিক দিক রয়েছে। তবে সুন্দরবনের নিরিখে সব চেয়ে বড় কথা হল-- বাঘ-মানুষ সংঘাত এড়ানো। সুন্দরবনের কোন অঞ্চলে বাঘের সংখ্য কেমন, তা জেনে মানুষ আগে থেকেই নানা সিদ্ধান্ত নিতে পারে। চোরাশিকারের হাত থেকে বাঘকে রক্ষা করাও খুব জরুরি। জরুরি স্থানীয় মানুষকে বাঘ-বিষয়ে সচেতন করা।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.