Dakshin Dinajpur: দীর্ঘক্ষণ পথ অবরোধ চলার জেরে বন্ধ হয়ে যায় ৫১২ নম্বর জাতীয় সড়কের যান চলাচল। পরে পুলিসি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়
শ্রীকান্ত ঠাকুর: পুলিসি নাকা চেকিং চলাকালীন সরকারি বাস ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক চালকের। ঘটনায় পুলিসের গাফিলতির অভিযোগ তুলে পথ অবরোধ করলেন এলাকাবাসী। দীর্ঘক্ষণ পথ অবরোধ চলার পরে পুলিসের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। শনিবার এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গঙ্গারামপুর থানার ফুলবাড়ী বিএড কলেজের সামনে ৫১২ নম্বর জাতীয় সড়কে। জানা গেছে মৃত ব্যক্তির নাম মৃন্ময় দাস (৩৭)। বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহারে।
আরও পড়ুন-কেন ভোগান্তি হাওড়ায়? ভেঙে ফেলা হচ্ছে ১০০ বছরের পুরনো সেতু, সঙ্গে রয়েছে আরও বিপর্যয়...
মৃতের পরিবার সূত্রে খবর, মাস ছয়েক আগে দক্ষিণ দিনাজপুরের বাউল এলাকায় বিয়ে হয় ওই ব্যক্তির। এদিন মোটরবাইকে চেপে ইটাহার থেকে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন ওই ব্যক্তি। সেই সময় ফুলবাড়ী বিএড কলেজের সামনে ৫১২ নম্বর জাতীয় সড়কে চলছিল পুলিসের নাকা চেকিং।
স্থানীয় সূত্রে জানা গেছে নাকা চেকিং পার হতে গিয়ে পুলিসের ব্যারিকেডে ধাক্কা লাগে মোটরবাইকের। সেইসময় অপরদিক থেকে আসা মালদাগামী সরকারি বাস ধাক্কা মারে মোটরবাইকে। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তড়িঘড়ি আহতকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ওই ব্যক্তিকে। পাশাপাশি ঘটনায় পুলিসি গাফিলতির অভিযোগ তুলে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। সেইসঙ্গে পুলিলের একটি মোটরবাইকও ভাঙচুর করা হয় বলে খবর।
এদিকে দীর্ঘক্ষণ পথ অবরোধ চলার জেরে বন্ধ হয়ে যায় ৫১২ নম্বর জাতীয় সড়কের যান চলাচল। পরে পুলিসি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার পর গঙ্গারামপুর থানার পুলিস ঘাতক বাস ও মোটরবাইক উদ্ধার করার পাশাপাশি মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
PAK
(20 ov) 190/9
|
VS |
USA
158/8(20 ov)
|
| Pakistan beat USA by 32 runs | ||
| Full Scorecard → | ||
|
BRN
(20 ov) 113/7
|
VS |
QAT
115/3(16.4 ov)
|
| Qatar beat Bahrain by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
UAE
(20 ov) 173/6
|
VS |
NZ
175/0(15.2 ov)
|
| New Zealand beat United Arab Emirates by 10 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.