স্থানীয় বাসিন্দাদের দাবি, শালিমার স্টেশনে লাগোয়া এলাকার কার্যত একচেটিয়াভাবে পার্কিং ও প্রোমোটিংয়ের ব্য়বসা করে যাচ্ছেন বেশ কয়েকজন তৃণমূলকর্মী। এলাকায় আর কাউকে নাকি ব্যবসা করতে দেন না তাঁরা! এরপর শনিবার যখন এলাকায় যখন একটি টোটো পার্কিং করা হয়, তখন শুরু হয় গণ্ডগোল। যা চরম আকার নেয় আজ, রবিবার সকালে।
ঘটনাটি ঠিক কী? স্থানীয় বাসিন্দাদের দাবি, শালিমার স্টেশনে লাগোয়া এলাকায় কার্যত একচেটিয়াভাবে পার্কিং ও প্রোমোটিংয়ের ব্য়বসা করে যাচ্ছেন বেশ কয়েকজন তৃণমূলকর্মী। এলাকায় আর কাউকে নাকি ব্যবসা করতে দেন না তাঁরা! এরপর শনিবার যখন এলাকায় যখন একটি টোটো পার্কিং করা হয়, তখন শুরু হয় গণ্ডগোল। যা চরম আকার নেয় আজ, রবিবার সকালে।
অভিযোগ, এলাকায় রীতিমতো তাণ্ডব চালান তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভাঙচুর, ইটবৃষ্টি বাদ যায়নি কিছুই!এমনকী, বাড়িতে ঢুকে মহিলাদের মারঘর করা হয় অভিযোগ। শেষে খবর পেয়ে যখন ঘটনাস্থলে পৌঁছয় পুলিস, পুলিসের পদস্থ আধিকারিদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, এলাকায় মোতায়েন করা হয় ব়্যাফ। এখনও পর্যন্ত গ্রেফতার ৪।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.