)
J P Nadda: সপ্তমীতে শহরে কেন্দ্রীয় স্বাস্থ্য রাষ্ট্রমন্ত্রী জে পি নাড্ডা। এদিন সকালে শহরে এসে পৌঁছান বিজেপি রাজ্য সভাপতি জে পি নাড্ডা। বেলুড় মঠে পৌঁছেছেন জে পি নাড্ডা। সঙ্গে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার।
R G Kar Protest: মুখ্যসচিবের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকে 'অধরা' সমাধান। 'সরকারের থেকে সদর্থক উত্তর পাইনি। আন্দোলন চলবে।' বৈঠকের পর মন্তব্য ক্ষুব্ধ আন্দোলনকারীদের। 'বৈঠক ইতিবাচক।' দাবি মুখ্যসচিব মনোজ পন্থের।
Road Accident: ষষ্ঠীর রাতে পথ দুর্ঘটনায় মৃত দুই বাইক আরোহী। আহত এক। উলুবেড়িয়া কুলগাছি মহিষরেখার কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। তিন যুবক মোটরসাইকেলে করে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা। জানা যায় বেপরোয়া বাইক চালানোর ফলে নিয়ন্ত্রণ না রাখতে পেরে রাস্তায় এরা ছিটকে পড়ে। পিছন থেকে গাড়ি এসে তাদের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। একজনকে আহত অবস্থায় উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বাড়ি উলুবেড়িয়া ধূলা শিমলা এলাকায় বলে জানা গিয়েছে।
West Bengal News LIVE Update: জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)