Live Now

Bengal News LIVE Update: কলকাতায় ফেরার আগে অভিষেকের ঝটিকা সফর মুম্বইয়ে

Bengal News LIVE Update: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে।

Bengal News LIVE Update: কলকাতায় ফেরার আগে অভিষেকের ঝটিকা সফর মুম্বইয়ে
06 June 2024 05:45 PM (IST)

দিল্লি থেকে কলকাতায় ফেরার আগেই ঝটিকা সফরে মুম্বইতে অভিষেক বন্দ্যোপাধ্যায়।...

দিল্লি থেকে কলকাতায় ফেরার আগেই ঝটিকা সফরে মুম্বইতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাতশ্রীতে দেখা করবেন উদ্ব্ব ঠাকরের সঙ্গে। 

06 June 2024 02:15 PM (IST)

NDA 3.0 Government: এনডিএ 3.0 সরকার গঠনের পথে। সূত্রের খবর, বিজেপি...

NDA 3.0 Government: এনডিএ 3.0 সরকার গঠনের পথে। সূত্রের খবর, বিজেপি নিজেদের হাতে রাখবে স্বরাষ্ট্র, অর্থ, বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রক।

06 June 2024 10:15 AM (IST)

ভোট মিটতেই তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে অশান্তি কোতুলপুরে। কোতুলপুরে বিজেপি...

ভোট মিটতেই তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে অশান্তি কোতুলপুরে। কোতুলপুরে বিজেপি কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়ার এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলে বিরুদ্ধে। ঘটনাস্থলে পুলিস বাহিনী। অভিযোগ অস্বীকার তৃণমূলের। 

ওদিকে, ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত বাঁকড়ার সানাপাড়া। গতকাল রাতে সিপিএমের বুথ এজেন্টের দোকানে তাণ্ডব চালায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিস এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

অশান্তি ভাঙরেও। ভোট গণনার পরে থেকে থেকে ভাঙরে দু'নম্বর এলাকার বিভিন্ন জায়গা TMC-ISF একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ছে বিরোধে। এলাকায় রাজনৈতিকভাবে চাঞ্চল্য ছড়াচ্ছে।

ভোট-পরবর্তী হিংসা, রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের দোকান ভাঙচুর ও মারধর। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, প্রতিবাদে বিজেপি বিধায়কের নেতৃত্বে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ।

ভোট-পরবর্তী অশান্তি জগৎবল্লভপুরে আইএসএফ কর্মীর দোকান ভাঙচুরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

Add Zee News as a Preferred Source

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

Read More