এদিন হুডখোলা গাড়িতে আলিপুরদুয়ারে প্রচার করতে বের হন মিঠুন চক্রবর্তী। সঙ্গে ছিলেন প্রার্থী মনোজ টিগ্গা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রবল গরম। তারমধ্যেই চলছিল নির্বাচনী প্রচার। ১৯ এপ্রিল প্রথম দফার ভোটের আগে শেষ লগ্নের প্রচার। প্রচারে ঝাঁঝ বাড়িয়েছে সব দল-ই। আর সেই প্রচারে বেরিয়েই প্রবল গরমে অসুস্থ হয়ে পড়লেন মিঠুন ও মনোজ টিগ্গা!
জানা গিয়েছে, অর্ধেক রাস্তা যাওয়ার পরই অসুস্থ বোধ করতে থাকেন মিঠুন। অসুস্থ বোধ করায় গাড়ি থেকে নেমে পড়েন মিঠুন। মনোজ টিগ্গাও তখন অভিনেতার সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন। এরপর বাকি রাস্তা হেঁটে প্রচার করেন। আর বাকি রাস্তা হেঁটে প্রচার করার পরই অসুস্থ হয়ে পড়েন মনোজ টিগ্গাও। একে গরমে, তার উপর তাপপ্রবাহের মত পরিস্থিতি। ফলে হাঁসফাঁস অবস্থা।
তার মধ্যেই এদিন হুডখোলা গাড়িতে আলিপুরদুয়ারে প্রচার করতে বের হন মিঠুন চক্রবর্তী। কিন্তু খানিকটা গিয়েই গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন গাড়ি থেকে নেমে যাওয়ার সিদ্ধান্ত নেন। সঙ্গে ছিলেন প্রার্থী মনোজ টিগ্গা। এখন অসুস্থ বোধ করে মিঠুন গাড়ি থেকে নেমে যাওয়ায়, তাঁর সঙ্গেই নেমে যান মনোজ টিগ্গাও। তারপর বাকি পথ হেঁটে প্রচার করতেই অসুস্থ হয়ে পড়েন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গাও।
আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে এদিন জংশন চৌপথি থেকে রোড শো শুরু করেন অভিনেতা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীকে দেখতে একদিকে যেমন ভিড় জমান বিজেপি কর্মী সমর্থকরা, ঠিক তেমনই সাধারণ মানুষও রাস্তায় ভিড় জমান 'মহাগুরু'কে দেখতে।
আরও পড়ুন, Mamata Banerjee: কমিশনের অফিসের বাইরে ৫৫ দিন অনশন ধর্মঘটের হুঁশিয়ারি মমতার!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
SIN
(19.3 ov) 110
|
VS |
MAS
111/4(11.4 ov)
|
| Malaysia beat Singapore by 6 wickets | ||
| Full Scorecard → | ||
|
THA
(20 ov) 153/7
|
VS |
PHI
156/9(19.4 ov)
|
| Philippines beat Thailand by 1 wicket | ||
| Full Scorecard → | ||
|
THA
(13.3 ov) 62
|
VS |
MAS
67/2(5.4 ov)
|
| Malaysia beat Thailand by 8 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.