)
ওয়েব ডেস্ক: ট্রাফিক নিয়ম ভেঙে টোটো চালানোর প্রতিবাদ। এক পর্বতারোহীকে রড দিয়ে মারধর টোটো চালকের। ইছাপুর কণ্ঠাধার মোড়ের ঘটনা। গাড়ি রেখে রাস্তার জ্যাম সরাচ্ছিলেন পর্বতারোহী সাহাবুদ্দিন। সেইসময়, সেখানে ঢুকে পড়ে একটি টোটো। প্রতিবাদ করেন সাহাবুদ্দিন। শুরু হয়ে যায় বচসা। তারপরই বচসা থেকে শুরু হয়ে যায়, হাতাহাতি। এরপর, সাহাবুদ্দিনকে রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় ওই টোটোচালক।
আহত সাহাবুদ্দিনকে তড়িঘড়ি ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর প্রাথমিক চিকিত্সা চলছে। ঘটনার খবর পেয়ে ওই টোটোচালককে গ্রেফতার করেছে নোয়াপাড়া থানার পুলিস।