WB Weather Update: বাড়বে দিনের তাপমাত্রা, বৃষ্টিতে ভিজতে পারে এইসব জেলা

WB Weather Update: পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা।

Updated By: Jan 29, 2025, 07:14 AM IST
WB Weather Update: বাড়বে দিনের তাপমাত্রা, বৃষ্টিতে ভিজতে পারে এইসব জেলা

অয়ন ঘোষাল: শীতের বিদায় আসন্ন। এক রাতে ৩ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। দিনের তাপমাত্রাও বৃদ্ধির পূর্বাভাস। পশ্চিমী ঝঞ্ঝার বাধায় ফের আটকে উত্তুরে হওয়া। বাতাসে বাড়ল জলীয় বাষ্পের পরিমাণ। উত্তরের পার্বত্য জেলায় বৃষ্টি, শিলাবৃষ্টির পূর্বাভাস। বাকি বঙ্গে ঘন কুয়াশার চাদর। সরস্বতী পুজোয় ২০ এর ঘরে পৌঁছাতে পারে রাতের পারদ।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন-আদালতের নির্দেশে সরকারি SSKM থেকে এবার বেসরকারি হাসপাতালে পার্থ...

সিস্টেম

আজ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। শনিবার পয়লা ফেব্রুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে। পূর্ব বাংলাদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত।

দক্ষিণবঙ্গে পারদ উঠতে শুরু করল। চলতি সপ্তাহে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে কলকাতার রাতের পারদ। আজ ঘন কুয়াশার দাপট উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। বাকি জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা ধোঁয়াশা ও কুয়াশা থাকতে পারে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বৃহস্পতিবারও উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশার দাপট। পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতেও ঘন কুয়াশার সতর্কতা।

উত্তরবঙ্গ

আজ দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সম্ভাবনা। শিলাবৃষ্টি হতে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জেলায়। উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি কুয়াশা।কুয়াশা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর জেলাতে।

কলকাতা

রাতারাতি ৩ ডিগ্রি বাড়ল রাতের পারদ। আজ থেকে দিনের তাপমাত্রায় উত্থান। আর শীত ফেরার সম্ভাবনা নেই। সকালে কুয়াশা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় দুপুরে অস্বস্তি। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর।

কলকাতার তাপমান

রাতের তাপমাত্রা ১৪.৬ থেকে বেড়ে ১৭.৪ ডিগ্রি। স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি বেশি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৮ থেকে বেড়ে ২৫.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৯ থেকে ৮৮ শতাংশ।

ভিনরাজ্যে

কুয়াশার চাদরের মোড়া থাকবে উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় বিহার ওড়িশাতে। শৈত্য প্রবাহের সতর্কতা পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় এবং হিমাচল প্রদেশে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিমে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে আগামী ৪৮ ঘন্টায়। বুধবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.