TMC | Lok Sabha Election 2024: খেলা হবে স্লোগানেই আস্থা! প্রচার শুরু তৃণমূল প্রার্থী বিশ্বজয়ী ক্রিকেটার কীর্তি আজাদের

সোমবার সকালে তাঁর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরুর কথা ছিল। দীর্ঘ অপেক্ষার পর বর্ধমানের অধিষ্ঠাত্রী সর্বমঙ্গলা দেবীর মন্দিরে আসেন তিনি। সঙ্গে ছিলেন দলের সমর্থকেরা। এখানে পুজো দেন কীর্তি। বেরিয়েই একটি দেওয়াল লেখায় হাত লাগান। এরপরেই কাছেই রাধারাণী স্টেডিয়ামের মাঠে আসেন। এখান একটি ক্রিকেট ম্যাচ চলছিল। এখানে এসে নিজেকে যেন ফিরে পান তিনি। স্থানীয় অল্পবয়সী খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং টিপস দেন।

TMC | Lok Sabha Election 2024: খেলা হবে স্লোগানেই আস্থা! প্রচার শুরু তৃণমূল প্রার্থী বিশ্বজয়ী ক্রিকেটার কীর্তি আজাদের
Image Credit: নিজস্ব চিত্র