21 July TMC Sahid Divas: একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে প্রথমবার কলকাতায় এসে নিখোঁজ তৃণমূল সমর্থক..

জানা দিয়েছে, নিখোঁজ ওই তৃণমূল সমর্থকের নাম  রফিকুল ইসলাম। বাড়ি, জলপাইগুড়ির মাল ব্লকের দক্ষিণ ওদলাবাড়ির শান্তি কলোনিতে। গতকাল, রবিবার তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ ছিল ধর্মতলায়। পরিবারের লোকের জানিয়েছেন, ১৯ জুলাই ওদলবাড়ি থেকে আরও অনেকের সঙ্গে বাসে চেপে কলকাতায় রওনা হন  রফিকুল। কিন্তু সমাবেশে শেষ হওয়ার  পর আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁকে। ওদলাবাড়ি যাঁরা গিয়েছিলেন, তাঁরা ফোনে বাড়িতে খবর দিয়েছেন।

21 July TMC Sahid Divas: একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে প্রথমবার কলকাতায় এসে নিখোঁজ তৃণমূল সমর্থক..