দক্ষিণবঙ্গের ওপর ঘণীভূত নিম্নচাপ ক্রমশ ওড়িশার দিকে সরলেও, গত কয়েকদিনের বৃষ্টিতে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশকয়েকটি নদীর জল বিপদসীমা ছাড়িয়েছে। রাস্তায় জল উঠে পড়ায় দু-এক জায়গায় বন্ধ যান চলাচল। বাঁকুড়ায় ভৈরববাঁকি জলাধার থেকে ছাড়া হল প্রায় তিন হাজার কিউসেক জল। জল ছাড়ায় বাঁকুড়া-ঝাড়গ্রাম সড়কের অমৃতপালে ভৈরববাঁকি সেতু ডুবে গেছে। বন্ধহয়ে যায় যান চলাচল। বীরভূমের খয়রাসোলে হিংলো নদীর জল উপচে অবরুদ্ধ ষাট নম্বর জাতীয় সড়ক। রানিগঞ্জ ও মোরগ্রামের মধ্যে যান চলাচল বন্ধ।
একটানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। জমা জলে বেড়েছে ভোগান্তি। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবায় মাটির দেওয়াল চাপা পড়ে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। বীরভূমের সিউড়িতে বাড়ি ধসে আহত হয়েছেন এক শিশু সহ তিনজন।লাগাতার বৃষ্টিতে বানভাসি বাঁকুড়া। সেতু ও রাস্তায় জল দাঁড়িয়ে গিয়ে বেশ কয়েকটি জাতীয় ও রাজ্য সড়কে বন্ধ রয়েছে যান চলাচল।
শ্রাবণ মাস প্রায় শেষ। কেমন কাটছে বর্ষায়? বৃষ্টি কি একটু বেশই ঝরছে স্বাধীনভাবে? নাকি আপনি যেমন চাইছেন, বৃষ্টি ততটাও হচ্ছে না। তবে, বৃষ্টি নিয়ে গোটা রাজ্যের বিভিন্ন জায়গার মানুষের নান বক্তব্য থাকতে পারে। কিন্তু প্রশ্নটা যদি হয় গরম নিয়ে, তাহলে সবারই উত্তর হবে এক। উফ্ অসহ্য গরম। ঠিকই তাই। তা আগামী ২৪ ঘণ্টায় কেমন থাকবে কলকাতা কিংবা জেলার আবহাওয়া?
দলে যে ঘুণ ধরেছে গত কয়েক দিনে তা বারবার বলছিলেন সিপিএমের নেতারা। এও বলছিলেন দলে অনেক এমন লোক রয়েছেন যাদের থাকার কথা নয়। দল ছাড়ার হিড়িক নেতাদের এই আশঙ্কাই সত্যি হয়েছে। গত কয়েক পর পর সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার ঘটনা ঘটেছে। এ তালিকায় সর্বশেষ সংযোজন অবশ্যই কুলতলি। শুক্রবারই কুলতলি পঞ্চায়েত সমিতির তেরো জন বাম সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন।
২০১৬-র ইউরো কাপ জিতবে পর্তুগাল। কোনও জনপ্রিয় ভবিষ্যতবক্তার ভবিষ্যতবাণী নয়। চ্যাম্পিয়ন হিসাবে পর্তুগালকে বেছে নিয়েছে জেলা। স্টুটগার্টের বোটানিক্যাল গার্ডেনের মহিলা হাতি জেলা। উনপঞ্চাশ বছরের এই হাতির সামনে ফ্রান্স এবং পর্তুগালের পতাকায় মোড়া বল রাখা হয়েছিল। তবে নিজের দেশকে চ্যাম্পিয়ন হিসাবে না বেছে জেলা সটান গিয়ে পর্তুগালের পতাকায় মোড়া বলটি তুলে নিজের কেয়ারটেকারের হাতে তুলে দেয়। জেলার এই ভবিষ্যতবাণীতে সবাই হতবাক।
নজিরবিহীন ভাবে কলকাতা পুলিস থেকে ৭৯ জনকে বদলি করা হল বিভিন্ন জেলায়। বদলির তালিকায় আছেন গুণ্ডাদমন শাখার অ্যাসিস্ট্যান্ট কমিশনার। SI, ASI এমনকী কনস্টেবলদেরও জেলায় পাঠানো হয়েছে। সূত্রের খবর, আগামীদিনে, আরও একটি বদলির তালিকা প্রকাশ করা হবে।
"মন্ত্রী করা হয়েছে সব জেলা থেকেই।" এমনটাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সঙ্গে দেখা করার পর মন্ত্রীদের পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করেন তিনি। আগামীকাল রেড রোডে শপথগ্রহণ মমতা বন্দ্যোপাধ্যায় সহ ৪২ জন নতুন মন্ত্রীর। তবে মালদা ও দার্জিলিং থেকে কোনও প্রার্থী না জেতায়, এই ২টি জেলা এবার কোনও মন্ত্রী পাচ্ছে না।