Panagarh Accident Case: গাড়ি দুর্ঘটনায় চন্দননগরের নৃত্য শিল্পী সুতন্দ্রার মৃত্যু আলোড়ন ফেলেছিল। ২০২৫ সালের ২৩ শে ফ্রেব্রুরারি রবিবার রাতে গয়ায় একটি ইভেন্টে যোগ দিতে যাচ্ছিলেন সুতন্দ্রা। দুটি গাড়ির রেষারেষিতে দুর্ঘটনার কবলে পরে মৃত্যু হয় সুতন্দ্রার। দোকান ও বাড়ির জন্য লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন সুতন্দ্রা। সেই ঋণ শোধ করতে না পারায়...
Eve teasing case: বোনের ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ডাঃ সুমন সাহা। অভিযোগ, বোনকে রক্ষা করতে গেলে তাঁকেও ঘিরে ধরে মারধর করে দুষ্কৃতীরা। অভিযোগ, রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় অধ্যাপককে।
New Town live in partner beaten to death:বাঁশ দিয়ে কয়েকজন যুবক পিটিয়ে মারে।৩ জনকে গ্রেফতার করেছে পুলিস।
Woman Slapped | Eve Teasing | সোশ্যাল মাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে বোরখা পরিহিতা এক নারী, এক যুবককে পরপর ১৪ টা থাপ্পড় মারছেন ভরা বাজারে, তাকে হেনস্থা করার জন্য।
Panagarh Update: পুলিসের তত্ত্ব খারিজের পর ফের বিস্ফোরক সুতন্দ্রার মা। তিনি বলেন, 'কিছু একটা গোপন করা হচ্ছে, কে করছে কেন করছে বলতে পারব না।'
Panagarh: পানাগড়কাণ্ডে এখনও ফেরার মূল অভিযুক্ত। কে এই বাবলু যাদব?
Canning:নাবালিকা স্কুল ছাত্রীকে ইভটিজিং। প্রতিবাদে সরব হতে ছাত্রী ও তার মাকে বেধড়ক মারধর করার অভিযোগ। তদন্তে পুলিস।
Gwalior:ওই কিশোরী বাধা দিতে এলে তাকে ইট নিয়ে মারতে উদ্যত হয় যুবকরা...
অভিযুক্ত ৩ যুবকের মধ্যে ২ জনকে ধরে পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে।
অভিযুক্ত তৃণমূল নেতা স্থানীয় পঞ্চায়েতের সদস্য।৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। গ্রেফতার ১।
পাস্টিকের বোতল কুড়ানোর অছিলায় ঢুকতেন গ্রামে!
অভিযুক্ত যুবকের নাকি মানসিক সমস্যা রয়েছে।
তরুণী মোবাইলে ২ যুবকের ছবি তুলতে যায়। বাধা দেয় অভিযুক্তরা। তারপরই...
কলকাতায় সরকারি বাসে ইভটিজিং, বাধা দিলে মহিলাকে ধাক্কা মত্ত যুবকের
ওই ব্যক্তিকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করেন।
ওই যুবতীর অভিযোগ, এলাকার কয়েকজন তাঁকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করে। তিনি সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ান। প্রতিবাদ করেন। তার পরই দশজন দুষ্কৃতী তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। মারধর করে। শ্লীলতাহানি করে।
সব মেয়েরই ক্যারাটে শেখা উচিত। স্পষ্ট বক্তব্য একাদশ শ্রেণির ছাত্রীর।
ফাঁকা রাস্তায় একা মেয়ে। ব্যাস, ইভটিজারদের আর রোখে কে! যদিও এক্ষেত্রে রাস্তা ফাঁকা ছিল না। কিন্তু তাতে কি, 'বীরপুঙ্গব' ইভটিজারদের তাতে কোনও ভ্রুক্ষেপ নেই। আর সেখানেই রুখে দাঁড়ালেন এক যুবতী। পুলিসের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে ইভটিজারদের দিলেন 'উচিত শিক্ষা'। লখনউয়ের গৌতম পল্লি এলাকার ঘটনা। অভিযোগ, বেশ কিছুদিন ধরে কলেজ ছাত্রীদের উত্যক্ত করছিল একদল যুবক। ধৈর্যের বাঁধ ভাঙে ছাত্রীদের। পুলিসের থেকে লাঠি কেড়ে নিয়ে যুবকদের মারধর শুরু করেন তাঁরা। আর সেই ধোলাইয়ের ভিডিও দেখে অনেকেই বলছেন, "মেয়েদের শিক্ষা নেওয়া উচিত এখান থেকে। এভাবেই অসভ্যতার শিকার না হয়ে রুখে দাঁড়াতে হবে তাঁদের"। আপনি কী বলেন? অবশ্য তার আগে দেখে নিন সেই ভিডিও-
খাস কলকাতায় ফের ইভটিজারদের দৌরাত্ম্য। বেহালার স্নেহা পার্কে এক তরুণীকে চড় মারার অভিযোগ উঠল স্থানীয় কয়েকজন মত্ত যুবকের বিরুদ্ধে। টিউশন থেকে ফেরার পথে ওই তরুণীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। পরে বেহালা থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করা হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই এলাকায় ইভ টিজারদের দৌরাত্ম্য বাড়ছে। সব জেনেও পুলিস হাত গুটিয়ে রয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা। অভিযুক্তদের খোঁজে তল্লাসি চালাচ্ছে স্থানীয় পুলিস। আরও পড়ুন-প্রেমে প্রত্যাখ্যাত হয়ে কোচিংয়ের মধ্যেই সহপাঠীকে ছুরি
রোমিওদের নিয়ে অতিষ্ঠ সবাই। রোমিওদের নিয়ে একের পর এক অভিযোগে পুলিসের ঘুম ছুটে গিয়েছিল। আর তাই শনিবার রাতে অপারেশন 'রোমিও রিটার্নস'-এ নেমেছিল পুলিস। সেই অভিযানে গুরুগ্রামের এমজি রোড থেকে মাত্র দু ঘণ্টায় ১২১ জনকে গ্রেফতার করল পুলিস। এই রোমিওরা কেউ ইভটিজার, কেউ মদ্যপ হয়ে অশ্লীল কথা ব্যবহারকারীরা। রাত বাড়লেই যাদের দাপট বাড়ে।
মেয়ের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় খুন হয়ে গেলেন প্রৌঢ়। পনেরো থেকে কুড়িজনের ইভটিজারের দল ঘরে ঢুকে হকি স্টিক দিয়ে পিটিয়ে খুন করল ওই প্রৌঢ়কে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহায়।