R G Kar Protest Wedding Card:বিচার চেয়ে বিয়ের আমন্ত্রণপত্রেই বার্তা, 'দুই প্রাণের একটি স্বর বিচার চায় আর জি কর'। সোশ্যাল মিডিয়ায় পাত্র-পাত্রী সেই বিয়ের কার্ডের ছবি শেয়ার করে। তারপরই সেটি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে।
Kolkata Doctor Rape and Murder: স্বাস্থ্যদফতরের তরফে আরজি করের সব চিকিৎসক ও পড়ুয়াদের শরীর-স্বাস্থ্যের খোঁজ নেওয়া হয়েছে। যাঁরা কর্মবিরতিতে, তাঁদেরও কোনও সমস্যা হচ্ছে কি না, তারও পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ হচ্ছে। সেই সময়েই জানা গিয়েছে....
Hooghly: বর্ধমান ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাঠরত একদল ছাত্রী এসেছিল তারকেশ্বর মন্দিরে। তাদের সঙ্গে কথা বলেই জানা গেল পুজো দেওয়ার আসল কারণ। জানা গিয়েছে,বাবা মহাদেবের কাছে পুজো দিতে আসার কারণ তিলোত্তমার পৈশাচিক হত্যার পিছনে যাদের হাত আছে তারা যেন দ্রুত ধরা পড়ে এবং উপযুক্ত শাস্তি পায়।
RG Kar Protest: এবার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন নির্যাতিতার বাবা। মৃতার বাবার সন্দেহ যে ঘর থেকে দেহ উদ্ধার হয়েছে সেইখানে হয়তো মেয়েকে মারাই হয়নি, অন্য কোনও ঘরে মেরে তারপর ওই ঘরে আনা হয়েছে।
Kolkata Doctor Rape and Murder Case:সিজিওতে বেশ রাত পর্যন্ত সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ। গতকাল দুপুর থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। ব্রেক থ্রুর খোঁজে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি। সন্দীপকে কি গ্রেফতার করবে সিবিআই? জল্পনা তুঙ্গে।
RG Kar Medical College:আরজি করে তাণ্ডব। জি ২৪ ঘণ্টার হাতে হামলার মুহূর্তের এক্সক্লুসিভ ভিডিও। চল, চল...সেমিনার হল চল। ভিডিওয় স্পষ্ট অডিও। হামলাকারীদের টার্গেট কি ছিল সেমিনার হল? তথ্যপ্রমাণ লোপাট করতেই কি হামলা?
RG Kar Medical College: আরজি করের নির্যাতিতার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নিয়ে এবার বিরক্তি প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। নির্যাতিতার ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত।
R G Kar Doctor Death: রাজ্যকে উদ্দেশ করে প্রধান বিচারপতিরমন্তব্য,এটা আপনাদের কাছ থেকে গ্রহণযোগ্য নয়। অমানবিক।দেহ কি রাস্তায় পড়ে ছিল? সুপার বা অধ্যক্ষ অভিযোগ করেননি কেন ? আর কিছু বলতে হবে না। ঝুলি থেকে বেড়াল বেরিয়ে এসেছে।অমানবিক।
R G Kar Hospital Doctor death:একাই খুন করে সঞ্জয়? নাকি নেপথ্যে একাধিক? পরিকল্পনা করে ধর্ষণ করে খুন নয় তো?ইতোমধ্যেইন্টার্নের ফোনকলের ভাইরাল অডিয়ো ঘিরে জোরাল প্রশ্ন।
R G Kar Incident: কর্তব্যরত অবস্থায় আর জি কর হাসপাতালে চেস্ট বিভাগের ট্রেনি চিকিৎসককে যৌন নির্যাতনের পর খুন হতে হয়েছে। ঘটনায় ওই বিভাগের ডিউটিতে থাকা সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত সন্দেহে গ্রেপ্তার করে শুরু হয়েছে মামলা।
এই ঘটনার পর হাসপাতালের সকল মহিলা নার্স-সিস্টার-সহ কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। একটাই ভয় যদি আর জি কর হাসপাতালের মত জায়গায় এই ঘটনা ঘটতে পারে তাহলে যে কোনও জায়গায় ঘটতে পারে। আর তার মত মেয়ে আর পাওয়া যাবে না।
R G Kar Hospital Murder: আরজিকরের সেমিনার হল থেকে উদ্ধার অর্ধনগ্ন ছাত্রীর দেহ। শুক্রবার সন্ধেতেই এল ময়নাতদন্তের রিপোর্ট। জানা যায় প্রথমে গলা টিপে শ্বাসরোধ করে খুনই হয়েছে ছাত্রী। রাত ২টোয় শেষবার চেস্ট মেডিসিনে পিজি দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে ডিউটিতে দেখেছিলেন তাঁর সহকর্মীরা।