১০৯ টাকায় নতুন অফার আইডিয়ার

ডেটা যুদ্ধে যেন একছত্র আধিপত্য বিস্তার করে রেখেছে রিলায়েন্স জিও। তবে, যুদ্ধে বিশেষ পিছিয়ে নেই মোবাইল পরিষেবা প্রদানকারী বাকি সংস্থাগুলিও। তারা গ্রাহকদের খুশি করতে নিয়ে আসছে নতুন নতুন অফার। জিও-র ৯৮ টাকার প্যাকের সঙ্গে পাল্লা দিয়ে সদ্যই আইডিয়া আনলিমিটেড কলিং এবং ডেটা পরিষেবা নিয়ে তাদের নতুন অফার ঘোষণা করল।

ঝুমুর দাস | Updated By: Feb 20, 2018, 04:47 PM IST
১০৯ টাকায় নতুন অফার আইডিয়ার

নিজস্ব প্রতিবেদন: ডেটা যুদ্ধে যেন একছত্র আধিপত্য বিস্তার করে রেখেছে রিলায়েন্স জিও। তবে, যুদ্ধে বিশেষ পিছিয়ে নেই মোবাইল পরিষেবা প্রদানকারী বাকি সংস্থাগুলিও। তারা গ্রাহকদের খুশি করতে নিয়ে আসছে নতুন নতুন অফার। জিও-র ৯৮ টাকার প্যাকের সঙ্গে পাল্লা দিয়ে সদ্যই আইডিয়া আনলিমিটেড কলিং এবং ডেটা পরিষেবা নিয়ে তাদের নতুন অফার ঘোষণা করল।

Add Zee News as a Preferred Source

আইডিয়া সেলুলারের ওয়েবসাইট অনুযায়ী জানা গিয়েছে, গ্রাহকদের জন্য নতুন ১টি অফার নিয়ে এসেছে তারা। এই অফারে ১০৯ টাকার প্রিপেইড প্যাকে গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড লোকাল, এসটিডি এবং রোমিংয়ের সুবিধা। তারই সঙ্গে রয়েছে ১ জিবি ৩জি-৪জি ডেটা এবং প্রত্যেকদিন ১০০টি করে SMS।

৯৮ টাকার রিচার্জে কী কী সুবিধা দিচ্ছে জিও?
রিলায়েন্স জিও-র ৯৮ টাকার রিচার্জে গ্রাহকরা পেয়ে যাবেন ২৮ দিনের জন্য আনলিমিটেড কলিং এবং ২ জিবি ডেটা।

 

About the Author
.