রিলায়েন্স জিও জ্বরে আক্রান্ত এখন গোটা দেশ। এত কমে এত ডেটা পেয়ে খুশি গ্রাহকেরাও। রিলায়েন্স জিও-র ডেটা ট্যারিফ জানার পরই অন্যান্য সার্ভিস প্রোভাইডরদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। সবাই কম খরচে ডেটা ট্যারিফ দিতে শুরু করেছে। ইতিমধ্যেই রিলায়েন্স জিও-র পক্ষ থেকে জানানো হয়েছে যে, গ্রাহকেরা আগামিকাল থেকে এর পরিষেবা পাবেন।
পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা হল। রাজ্য বিধানসভায় প্রস্তাব পাশ। ১৮৯-৩১ ভোটে প্রস্তাব পাশ। হিন্দিতে বঙ্গাল, ইংরেজিতে বেঙ্গল। এই প্রস্তাবও পাশ বিধানসভায়। ভোটাভুটির পর বামেদের কক্ষত্যাগ। আগেই কক্ষত্যাগ কংগ্রেসের।