অবশেষে মিলল নিখোঁজ সাবমেরিনের ধ্বংসাবশেষ

সাবমেরিনটিতে থাকা ৫৩ জন নাবিকের বেঁচে থাকার কোনও চিহ্ন পাওয়া যাচ্ছে না।

সৌমিত্র সেন | Updated By: Apr 24, 2021, 07:00 PM IST
অবশেষে মিলল নিখোঁজ সাবমেরিনের ধ্বংসাবশেষ

নিজস্ব প্রতিবেদন: অবশেষে খোঁজ মিলল নিখোঁজ সাবমেরিনটির। তবে নাবিকদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

Add Zee News as a Preferred Source

তিন দিন পরে উদ্ধার হল ইন্দোনেশিয়ায় (indonesia) নিখোঁজ সাবমেরিনটি। তবে মিলল এর ধ্বংসাবশেষ। শনিবার এক সাংবাদিক সম্মেলনে দেশটির নৌবাহিনীর প্রধান ইয়ুদো মারগোনো বিষয়টি জানান। ২১ এপ্রিল বালি দ্বীপের উত্তরে মহড়ার সময় ৫৩ জন নাবিক-সহ সাবমেরিনটি নিখোঁজ হয়েছিল। শনিবারই সাবমেরিনটিতে মজুত অক্সিজেনের ফুরিয়ে আসা নিয়ে উদ্বিগ্ন ছিল সব পক্ষই।  শোনা যাচ্ছিল, নাবিকদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে এসেছে। এরই মধ্যে সাবমেরিনের ধ্বংসাবশেষের ছ'টি টুকরো সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

আরও পড়ুন: রাম, লক্ষ্মণ, রাবণ এবার সৌদি আরবেও!

কেআরআই নানগালা-৪০২ (KRI Nanggala-402)নামের ওই সাবমেরিনটিতে থাকা ৫৩ জন নাবিকের বেঁচে থাকার কোনও চিহ্ন অবশ্য পাওয়া যাচ্ছে না। ইন্দোনেশিয়ার এক সামরিক মুখপাত্র আগেই জানিয়েছিলেন, নাবিকদের প্রায় ৭২ ঘণ্টা পর্যন্ত টিকে থাকার মতো অক্সিজেন মজুত আছে সাবমেরিনটিতে। এই সময়সীমা পেরিয়ে গেলেই সঙ্কট ঘনিয়ে আসবে।  

ইন্দোনেশিয়ার কেআরআই নানগালা-৪০২ সাগরের অনেক নীচে ডুবে গিয়েছে বলেই ধারণা করা হয়েছিল। ইন্দোনেশিয়ার অন্তত ছ'টি যুদ্ধজাহাজ (Six warships) একটি হেলিকপ্টার ও ৪০০ মানুষ সাবমেরিনটি অনুসন্ধান করছিল। সাবমেরিনটির খোঁজে ইন্দোনেশিয়ার সহযোগিতায় এগিয়ে এসেছিল আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত, ফ্রান্স, জার্মানি, মালয়েশিয়া ও সিঙ্গাপুর (US, Australia, France,Germany and India, Singapore and Malaysia)। 

ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিন রয়েছে। সেগুলির একটি এই কেআরআই নানগালা-৪০২। সত্তর দশকে সাবমেরিনটি তৈরি হয়। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছিলেন, এই প্রথম ইন্দোনেশিয়ার কোনও সাবমেরিন নিখোঁজের ঘটনা ঘটল।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনে ক্রমশ ফুরিয়ে আসছে অক্সিজেন

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.