১০ বছরের সাংসর। দুই সন্তানও রয়েছে। এরপরও স্ত্রীকে সন্দেহ! আর সেই সন্দেহের বশেই চরম পদক্ষেপ নিল যুবক।
Updated By: Apr 5, 2022, 06:14 PM IST
নিজস্ব প্রতিবেদন: ১০ বছরের সাংসর। দুই সন্তানও রয়েছে। এরপরও স্ত্রীকে সন্দেহ! আর সেই সন্দেহের বশেই চরম পদক্ষেপ নিল যুবক।
Add Zee News as a Preferred Source
news
TRENDING NOW
সোমবার রাতে ছুরিকাঘাতে নিজের স্ত্রীকেই খুনের অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। মৃতের নাম আয়শা বেগম, বয়স ৩০। অভিযুক্তের নাম আব্দুল রেজ্জাক। ছুড়ি দিয়ে স্ত্রীর পেটে মুখে হামলা করে অভিযুক্ত। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পথেই মৃত্যু হয় মহিলার। ময়নাতদন্তের জন্য দেহটি পাঠিয়েছে পুলিস।
গোটা ঘটনায় বাংলাদেশের মাদারিপুরের শিবচর উপজেলায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে খবর, ১০ বছরের সংসার তাদের। তবে মাঝে মধ্যেই ঝামেলা হত। সোমবার রাতে কোনও একটা নম্বর থেকে বারবার মহিলার ফোনে কল আসছিল। তাতেই চোটে যায় অভিযুক্ত। স্ত্রীকে প্রশ্ন করে কোনও সদুত্তোর না পেয়ে, রেগে যায় রেজ্জাক। সঙ্গে সঙ্গে ছুড়ি দিয়ে আয়েশাকে আঘাত করে। মহিলার চিৎকারে লোক জড়ো হয়ে গেলে এলাকা ছেড়ে পালায় অভিযুক্ত।
ছেলের কুকীর্তির কথা স্বীকার করেছে মহিলার শ্বশুর। ঘটনার তদন্ত শুরু করেছে শিবচর থানার পুলিস।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.