জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩২ বছর বয়সী শাভানা ক্রিগার নামক টেক্সাসের এক মহিলা তাঁর ৩ বছরের শিশু সন্তানকে মেরে ফেলার আগে, ওই বাচ্ছা ছেলেটিকে দিয়ে তার বাবাকে বিদায় জানানোর জন্য একটি ভিডিয়ো বানায়। তার কিছুক্ষণ পরেই ওই মহিলা তাঁর সন্তানকে গুলি করে এবং নিজেকেও শেষ করে ফেলেন। সান আন্তোনিওর একটি পার্কে ১৯ মার্চ এই বিধ্বংসী ঘটনাটি ঘটে। ক্রিগার এবং তাঁর সন্তান কাইডেনকে পার্কেই গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Jalpaiguri News: ব্যাগে পানের কৌটো! নিরাপত্তার নামে রোগীকে বেধড়ক মারধরের অভিযোগ...
প্রশাসন বেশ কিছু সময় ধরে ঘটনাটি খতিয়ে দেখছিল আসলেই ঘটনাটি আত্মহত্যা নাকি এই মৃত্যু আসলে খুন। তবে অবশেষে ঘটনার সত্যতা যাচাই করা গেছে। প্রথম থেকেই ক্রিগার মানসিক ভাবে অসুস্থ ছিল। সে তাঁর প্রাক্তন স্বামীর বাড়়িও ভাঙচুর করে এবং তাঁর স্বামীকে ফেসটাইম ভিডিয়োর মাধ্যমে নানাভাবে হুমকি দেন।
ঘটনাটির সূচনা হয়েছিল ১৮ মার্চ, সেইদিন বিকেলেই ক্রিগার কাজ ছেড়ে চলে যান এবং সরাসরি তাঁর প্রাক্তন স্বামীর বাড়িতে যান। তাঁর প্রাক্তন স্বামীর বাসভবনে ক্ষতির পর, ক্রিগার তাঁর নিজের বাড়িতে ফিরে আসেন, যেখানে তদন্তকারীরা পরে তাঁর বিয়ের পোশাক এবং প্রতিকৃতি বিছানায় সাজানো দেখতে পান।
আরও পড়ুন: Bangladeshi Dead: ফাঁসিদেওয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ পাচারকারী
ক্রিগারের তাঁর প্রাক্তনের কাছে পাঠানো শেষ মেসেজে লেখা ছিল, 'আপনার ছেলেকে এবার বিদায় জানান'। তাঁর ফোন থেকে উদ্ধার করা ২১ সেকেন্ডের একটি ভিডিয়োতে দেখা গেছে ক্রিগার এবং তাঁর ছেলে পার্কের খাদে বসে আছে, যেখানে তাঁদের মৃতদেহ পরে পাওয়া যাবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)