চিত্তরঞ্জনে মহিলার মুখে অ্যাসিড ছুড়ে পালাল দুষ্কৃতী

কেন্দ্র সরকার কড়া আইন এনেছে। সুপ্রিম কোর্টও নতুন নির্দেশিকা জারি করেছে। রাজ্যও নতুন আইন চালু করেছে। কিন্তু তাতেও থেমে থাকছে না মহিলাদের ওপর অ্যাসিড আক্রমণ।
স্টেশনে অপেক্ষারত মহিলার মুখে অ্যাসিড ছুড়ে, ট্রেন ধরে চম্পট দিল দুষ্কৃতী। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে চিত্তরঞ্জন কস্তুরবাগান্ধি রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শিয়ালদহ বালিয়া এক্সপ্রেস করে ওই মহিলা চিত্তরঞ্জন স্টেশনে নামেন। সেইসময় এক যুবক ওই মহিলার মুখে অ্যাসিড ছুড়ে মারে। মহিলা চিত্তরঞ্জন লাগোয়া রূপনারায়ণপুরে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। সেইসময় চিত্তরঞ্জন স্টেশনে তাঁর ওপর হামলা করা হয়। পুলিসের প্রাথমিক অনুমায় প্রণয় ঘটিত কারণেই হামলা।
ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিস অবশ্য বলছে এটা বিছিন্ন ঘটনা, অপরাধী ধরা পড়ে যাবে।
|
KKR
(20 ov) 180
|
VS |
GT
181/5(19.4 ov)
|
| Gujarat Titans beat Kolkata Knight Riders by 5 wickets | ||
| Full Scorecard → | ||
|
MI
(20 ov) 195/6
|
VS |
PBKS
198/3(16.3 ov)
|
| Punjab Kings beat Mumbai Indians by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
LSG
(20 ov) 146
|
VS |
RCB
149/5(15.1 ov)
|
| Royal Challengers Bengaluru beat Lucknow Super Giants by 5 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.