)
ওয়েব ডেস্ক: সিঙ্গুর দিবস উপলক্ষে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর তৈরি হয়েছে ৮০ ফুট লম্বা ও ৬০ ফুট চওড়া বিশাল মূল মঞ্চ। মোট ৪ হাজার বর্গফুট এলাকা জুড়ে দুদিক খোলা মঞ্চে মুখ্যমন্ত্রী, রাজ্য মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রী ও আমলারা বসবেন। মূল মঞ্চ ছাড়া তৈরি হয়েছে আরও ২টি মঞ্চ, এই মঞ্চ দুটিতে বসবেন কৃষি জমিরক্ষা কমিটির সদস্যরা।
সভা চলাকালীন ২০০০-র বেশি স্বেচ্ছাসেবক পরিস্থিতি সামাল দেবেন। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব মোতায়েন থাকবেন ২ হাজারের বেশি পুলিসকর্মী। মঞ্চের নজরদারি চলবে ষোলোটি সিসিটিভি ক্যামেরায়। গোটা অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের জন্য বিভিন্ন জায়গায় বসেছে ১২টি জায়ান্ট স্ক্রিন। ২০০০-র বেশি স্বেচ্ছাসেবক পরিস্থিতি সামাল দেবেন। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব মোতায়েন থাকবেন দুহাজারের বেশি পুলিসকর্মী। মঞ্চের নজরদারি চলবে তেরোটি সিসিটিভি ক্যামেরায়।