মেদিনীপুরে SUCI এর আইন অমান্যে পুলিসের লাঠিচার্জ
মেদিনীপুরে SUCI এর আইন অমান্যে পুলিসের লাঠিচার্জ, আহত ১০। গুরুতর জখম ৩ জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিটফান্ডে জড়িতদের শাস্তি, আমানতকারীদের টাকা ফেরত, ফসলের ন্যায্য দাম, এমন একাধিক দাবিতে DM অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে SUCI। প্রথমে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। এরপর পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিস। প্রতিবাদে কালেক্টরেট মোড় অবরোধ করে SUCI।
Updated By: Feb 17, 2017, 10:37 PM IST
প্রতীকী ছবি