জেলা গ্রন্থাগার নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠল আসানসোল
জেলা গ্রন্থাগার নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠল আসানসোল। ভোট ঘিরে সংঘর্ষে জড়িয়ে পরেন সিপিএম তৃণমূল কর্মী সমর্থকরা। আহত হয়ে হাসপাতালে ভর্তি হন পুরসভার বিরোধী দলনেতা। ঘটনার প্রতিবাদে জিটি রোড অবরোধ করে সিপিএম। সেখানে ফের একদফা সংঘর্ষ হয়। পরে পুলিস অবস্থা আয়ত্তে আনে।জিটি রোডে মুখোমুখি সিপিএম তৃণমূল। এর পরবর্তী আরেকটি ছবি আছে হাসপাতালে। সেখানে মুখোমুখি সিপিএম-তৃণমূল। তবে প্রেক্ষিতটা সম্পূর্ণ আলাদা। আহত সিপিএম নেতাকে দেখতে হাসপাতালে এসেছেন তৃণমূল নেতা। দেখে শুনে বললেন,বিরোধী নেতার একটা সম্মান আছে। সেটা রাখতে হবে।
Updated By: Feb 12, 2017, 07:40 PM IST