বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, মহকুমাশাসক ও এসডিপিও-কে লিখিত অভিযোগ দায়েক করেছেন তিনি। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন খানাকুল ২ নম্বর ব্লকের বিডিও।
শিলিগুড়িতে মাটিগাড়া থানার আইসি সমীর দেউসার ফ্ল্যাটে তল্লাশি চালালেন রাজ্য দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। রেহাই পেলেন না মালদহের এক পুলিসকর্তা ও ব্লকস্তরের সরকারি আধিকারিকরা।
চাকরির দাবিতে সল্টলেক করুণময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে অনশনে টেট উত্তীর্ণরা।যাঁরা অনশন করছেন, তাঁরা সকলেই ২০১৪ সালে প্রাথমিকে টেট পাস করেছেন।
'আমরা শখে বসে নেই। মেধাতালিকায় যতজন বঞ্চিত আছেন, প্রত্যেকের নিয়োগটা দিয়ে দিন।আমরা চিরাতরে বিদায় নেব'। সরকারকে পাল্টা হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা।
পুরপ্রধানের কীর্তিতে রাজনৈতিক চাপানতোর তুঙ্গে কোচবিহারে।
Bhangar Rape: নির্যাতিতা জানিয়েছেন, তাঁকে বাড়িতে একা পেয়ে ঢুকে পড়ে অভিযুক্ত। এরপর ভয় দেখিয়ে জোর করে ধর্ষণ করে। কাউকে জানালে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ারও দেখায় অভিযুক্ত। প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়।
ওই ব্যক্তি ব্যাঙ্কশাল এবং কলকাতা হাইকোর্টে প্র্যাক্টিস করতেন। হরিদেবপুর থানা এলাকার কালীতলা হাউজিংয়ের সি ২২ আবাসনের চার তলায় থাকতেন ওই আইনজীবী।কয়েক দিন ধরেই তাঁর কোনও সাড়া শব্দ মিলছিল না। অপরদিকে, সহকর্মীরাও তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করতে পারছিলেন না।
BJP Leader Running Brothel: ফার্মহাউসে তল্লাশি করে পুলিস বাজেয়াপ্ত করেছে,৩৬টি গাড়ি, ৪৭টি মোবাইল ফোন, বিপুল পরিমাণ মদ এবং ৫০০টি কন্ডোম।
বছর পাঁচেক আগে নৌবহিনীর চাকরি থেকে অবসর নেন তিনি। গ্রামে এক প্রান্তে তৈরি করেন বিলাসবহুল বাড়ি।
নিখোঁজ শুয়োর ঘনার খোঁজে পুলিস যা যা পদক্ষেপ, তাতে খুশি নয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কল্যাণী থানার তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি শম্পা সরকার।
জানা গিয়েছে, কয়েকদিন আগেই খুনের পরিকল্পনা করা হয়। সেই পরিকল্পনা অনুযায়ী হামলাকারীদের আগে পৌঁছয় আফতাফউদ্দিন।
পুলিস সূত্রে খবর, মৃতদের নাম অনন্ত সোরেন এবং মোনালিসা সোরেন।স্থানীয় সূত্রে খবর, তাঁরা সোনামুখী থানা এলাকার বাসিন্দা।
অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার। পুলিস ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে। ছেলের দোষ প্রমাণিত হবে আইনি শাস্তি চেয়েছেন অভিযুক্তের বাবাও।
গুদামে বেআইনিভাবে মজুত করা ছিল বিপুল পরিমাণ রাসায়নিক। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় STF ও পুলিস। গুদামের মালিক বেপাত্তা।
টনাস্থলে ভাটপাড়া থানার পুলিস। সূত্রের খবর, টেন্ডার, নতুন কর্মী নিয়োগ এবং কর্মী ছাঁটাই নিয়ে বিবাদের সূত্রপাত।
পয়গম্বর মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে, তাঁর বিরুদ্ধে উত্তর কলকাতার ওই থানাতেও অভিযোগ দায়ের হয়। ২৫ জুন আমহার্স্ট থানায় তাঁকে তলব করা হয়েছে।
অভিযোগ, বিয়ের পর অভিযুক্ত ইন্দোনেশিয়া সরকারের বেশ কিছু কাগজপত্র দেখায় এবং জানায় যে, স্ত্রীকে নিয়ে ইন্দোনেশিয়ায় যেতে পারবেন না। এমনকী ইন্দোনেশিয়া সরকারের নাম করে বেশ কিছু টাকাও তাঁর থেকে হাতিয়ে নেয় অভিযুক্ত।
অভিযুক্ত তৃণমূল নেতা তথা শ্বশুরের দাবি, "ওই মহিলা গত তিন বছর যাবৎ আমাদের বাড়িতে থাকেন না। ছেলের সঙ্গে থাকবে না বলে, ডিভোর্সের জন্য মামলা করেছে। আমি একজন প্রাক্তন স্কুল শিক্ষক। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। এর পিছনে বিজেপির মদত রয়েছে।"
পুলিসের অনুমান, বাড়ি থেকে ওই পুলিস কর্মীকে অপহরণ করা হয়। এরপর কাছের মাঠে তাঁকে খুন করে জঙ্গিরা। কাশ্মীর জোন পুলিস জানিয়েছে, চাষের কাছে ক্ষেতে গিয়েছিলেন। সেখানেই তাঁকে হত্যা করা হয়েছে।
৭০ দিনের মাথায় ধর্মতলায় SLST কর্মপ্রার্থীদের অবস্থান তুলল পুলিস। ভেঙে দেওয়া হল অস্থায়ী তাঁবু। পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন বিক্ষোভকারীরা।
জানা যায়, ওই যুবকের নাম তন্ময় কর। বাড়ি ঝাড়খণ্ডের ধানবাদে। তার কাছ থেকে তিনটি ভুয়ো পরিচয় পত্র উদ্ধার হয়েছে। একটি রেলের আইডি কার্ড, একটি আধার কার্ড এবং একটি সার্টিফিকেট। অভিযোগ, তিনটে পরিচয় পত্রে তার আলাদা আলাদা নাম রয়েছে।
একটি জমি বিবাদ সংক্রান্ত মামলাকে ঘিরে ঘটনার সূত্রপাত। কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন ধরেই এই মামলাটির শুনানি চলছে। মামলাকারীর নাম সুজয়কুমার ঘোষ। গত ২৮ ফেব্রুয়ারি হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় যে, মামলাকারীকে নিরাপত্তা দেবে হরিদেবপুর থানা পুলিস।