গঙ্গায় লাশ ভর্তি ব্যাগ ফেলতে এসে ধৃত প্রেমিক
তিনটি ব্যাগভর্তি লাশ গঙ্গায় ফেলতে এসে, হাতেনাতে ধরা পড়লেন ব্যাঙ্কের ম্যানেজার। নাম সমরেশ সরকার। দুটি ব্যাগে প্রেমিকার খণ্ডবিখণ্ড দেহ। আরেকটিতে প্রেমিকার ছ-বছরের মেয়ের দেহ। তিনটি ব্যাগ নিয়ে শেওড়াফুলি থেকে ব্যারাকপুর যাওয়ার নৌকোয় ওঠেন তিনি। ব্যারাকপুরে ঘাটে নামার পর, ট্রলির হাতল ভেঙে যায়। ঘাট থেকেই ফের শেওড়াফুলি যাওয়ার নৌকো ধরেন তিনি। নৌকো যখন মাঝনদীতে, সেসময় এক এক করে তিনটি ট্রলি জলে ফেলে দেন সমরেশ সরকার। সন্দেহ হয় যাত্রীদের।জেরার মুখে তিনি স্বীকার করেছেন, তিনটি ব্যাগেই লাশ ভরা রয়েছে। দেহগুলি মা আর মেয়ের। ইতিমধ্যে দুটি ট্রলি উদ্ধার করেছে পুলিস। তাতে মিলেছে মায়ের দেহাংশ।
Updated By: Aug 29, 2015, 03:52 PM IST