আজ মাসের দ্বিতীয় দিন, অ্যাকাউন্টে টাকা ঢুকলেও হাতে নগদ কোথায়?
মাস পয়লায় মাইনে হয়েছে অনেকেরই। আজ মাসের দ্বিতীয় দিন। অ্যাকাউন্টে টাকা ঢুকলেও হাতে নগদ কোথায়? এই ATM থেকে সেই ATM, হন্যে হয়ে ফিরছেন সাধারণ মানুষ। এতটুকুও পরিস্থিতি বদলায়নি। বেশিরভাগ ATM বন্ধ। খোলা ATM গুলিতেও পাঁচশো বা একশোর নোট নেই। কার্ড পাঞ্চ করলেই বেরোচ্ছে দু হাজার টাকা। লম্বা লাইন দিয়েও হতাশ সাধারণ মানুষ।
Updated By: Dec 2, 2016, 09:28 AM IST