উইম্বলডন রানী সেরেনা

Update: July 7, 2012 23:41 IST

আরও একটি পালক জমা হল সেরেনা উইলিয়ামসের মুকুটে। গতবছর খেতাবের খরা কাটিয়ে পঞ্চম বার উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন এই মার্কিন টেনিস তারকা। তৃতীয় বাছাই পোল্যান্ডের রাডওয়ানস্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন সেরেনা। প্রথম সেট ছয়-এক গেমে জিততে মাত্র আধ ঘন্টার একটু বেশি সময় নেন ষষ্ঠ বাছাই সেরেনা। তারপর কিছুক্ষণ বৃষ্টির জন্য খেলা বন্ধ থাকে।

তবে দ্বিতীয় সেটে দুরন্ত কামব্যাক করে সাত-পাঁচ গেমে সেট জিতে নেন রাডওয়ানস্কা। তৃতীয় সেটেও লড়াইয়ের মুখে পড়তে হয়ে সেরেনাকে, কিন্তু তাঁর পাওয়ার গেমের সামনে দাঁড়াতে পারেননি রাডওয়ানস্কা। শেষ পর্যন্ত তৃতীয় সেট ছয়-দুই গেমে জিতে নেন সেরেনা। এপর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেন পাঁচ বার, ফরাসি ওপেন একবার এবং ইউএস ওপেন তিন বার জিতেছেন সেরেনা।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।