২২ তারিখ ইউপিএর ফল ঘোষণা

নির্বাচনের আগে দ্বিতীয় ইউপিএ সরকারের শেষ রিপোর্ট কার্ড পেশ করতে চলেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগে ছাড়পত্র দেওয়াকে ফলাও করে তুলে ধরবে কংগ্রেস। লোকসভা নির্বাচনের যখন আর এক বছরও বাকি নেই, তখন কার্যত দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া সরকারের পক্ষে এফডিআই ইস্যুকে বড় করে তুলে ধরাই বাঞ্ছনীয়। এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

লি কেকিয়াংয়ের সফর নিয়ে আশায় সফর

তিন দিনের সফরে আজ ভারতে আসছেন চিনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। আজ তাঁর সঙ্গে নৈশভোজে মিলিত হবেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সীমান্ত সমস্যার পাশাপাশি সম্রতিক চিনা অনুপ্রবেশের বিষয়টিও এই নৈশভোজের সময় আলোচনা উঠে আসবে বলে মনে করা হচ্ছে।

আজ মনোনয়ন জমা দিচ্ছেন প্রধানমন্ত্রী

অসম বিধানসভা কেন্দ্র থেকে ফের নির্বাচিত হওয়ার লক্ষ্যে মনোনয়ন জমা দিতে চলেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ১৯৯১ সালে রাজনীতিতে পা রাখার পর থেকে এই রাজ্য থেকেই প্রতিনিধিত্ব করছেন সিং।

কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রীর ব্যাখা দাবি কারাটের

কয়লা কেলেঙ্কারিতে দায় এড়াতে পারেন না প্রধানমন্ত্রী। এত বড় দুর্নীতি কাণ্ডে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "কয়লা কেলেঙ্কারিতে বিব্রত কেন্দ্র। এই ইস্যুতে তাঁর ভূমিকে কী ছিল। প্রধানমন্ত্রীকে এর ব্যাখ্যা দিতে হবে।" পলিটব্যুরোর বৈঠকে এই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রকাশ কারাট।

প্রধানমন্ত্রীর বাড়ির সামনে বিজেপির বিক্ষোভ

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ। ইউপিএ  সরকারের আমলে বিভিন্ন দুর্নীতির তদন্ত ও প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাল বিজেপির যুব মোর্চা। সকাল থেকেই ৭ নম্বর রেসকোর্স রোডে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে জড়ো হতে শুরু করে বিক্ষোভকারীরা।

ছেলেকে খুঁজতে আইএসআই সাহায্য চাইলেন গিলানি

আলি হায়দরের অপহরণ কাণ্ডে এখনও পর্যন্ত কোনও অগ্রগতি করতে পারেনি পুলিস। এমতাবস্থায় ছেলের হদিশ পেতে আইএসআই এর সাহায্যের কথাই ভাবছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইয়ুসুফ রাজা গিলানি। দিন কয়েক আগে মুলতানে প্রচার সভা থেকে ইউসুফকে অপহণ করে সশস্ত্র জঙ্গিরা।

আজই কোপ পড়তে পারে অশ্বিনীর মন্ত্রকে

কয়লা কেলেঙ্কারির জেরে সিবিআই তদন্ত। আবার সেই তদন্তে সরকারি হস্তক্ষেপের জেরে আইনমন্ত্রককে ভর্তসনা সুপ্রিম কোর্টের।  এঘটনার জেরে আইন মন্ত্রীর পদ থেকে অশ্বিনী কুমারের বিদায় কার্যত নিশ্চিত। আজ প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করেন অশ্বিনী কুমার। কংগ্রেস সূত্রে খবর, অশ্বিনী কুমারের জায়গায় দলের কোনও অভিজ্ঞ নেতাকে কেন্দ্রীয় আইনমন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে।

সজ্জন মুক্তির প্রতিবাদ, এখন আরও জোরালো রাজধানীতে

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনের সামনে প্রতিবাদ দেখাতে গিয়ে পুলিসের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়লেন শিখ বিক্ষোভকারীরা। ১৯৮৪-র শিখ-বিরোধী দাঙ্গা মামলায় অভিযুক্ত কংগ্রেস নেতা সজ্জন কুমার বেকসুর খালাস পাওয়ায় রবিবার প্রতিবাদে মুখর হন তাঁরা।

বিরোধীদের বিক্ষোভে অধিবেশন মুলতুবী

বিরোধীদের হট্টগোলে দুপুর পর্যন্ত মুলতুবী হয়ে গেল সংসদের কাজ। কয়লা কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে সংসদের উভয় কক্ষ। লোকসভা ও রাজ্যসভায় প্রশ্নত্তর পর্ব শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে বিজেপি সাংসদরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন।