ভারতে এফডিআইকে স্বাগত আমেরিকার
খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগকে অনুমোদন দিয়েছে ভারতীয় সংসদ। সংসদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন বিদেশ দফতরের মার্ক টোনার
আশাপ্রকাশ করেছেন, এবার, উন্নয়নশীল অন্যান্য দেশগুলির মতোই ভারতের খুচরো বাজারেও বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়বে। একইসঙ্গে তাঁর দাবি, এর
ফলে ভারতের কৃষক সমাজের পাশাপাশি উপকৃত হবেন ছোটো ব্যবসায়ীরাও।